Last Updated:
Mass Shooting At Seattle Centre During Bite Of Seattle Festival: আমেরিকার সিয়াটলে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর গুলিতে অন্তত দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি শহরের স্পেস নিডল থেকে মাত্র এক ব্লক দূরে ঘটেছে। সিয়াটল সেন্টারে হওয়া এই গণগুলিবর্ষণের ঘটনায় পুলিশ এখনও কাউকে হেফাজতে নিয়েছে কি না, তা স্পষ্ট নয়।
সিয়াটল: রবিবার সন্ধ্যায় সিয়াটলের জনপ্রিয় ‘বাইট অফ সিয়াটল’ (Bite of Seattle) ফুড ফেস্টিভ্যালে এলোপাথাড়ি গুলি চলার ঘটনা ঘটে ৷ ঘটনায় দু’জন নিহত এবং দুই বছরের একটি শিশু-সহ আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বভাবতই উৎসবে উপস্থিত শয়ে শয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, সিয়াটলের স্পেস নিডলের কাছে আয়োজিত বার্ষিক এই উৎসব চলাকালীন একের পর এক গুলির শব্দে কীভাবে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে পরপর কয়েকটি জোরালো গুলির শব্দ শোনা যায়। এরপরই মানুষ চিৎকার করতে করতে প্রাণ বাঁচাতে বিভিন্ন দিকে দৌড়তে শুরু করেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত উৎসবে আসা মানুষজন আশপাশের একটি দোকান এবং অন্যান্য ভবনের ভিতরে আশ্রয় নিচ্ছেন। এদিকে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে আসে।
পরে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টে (যা যাচাই করা হয়নি) দাবি করা হয়, একজনকে হাতকড়া পরিয়ে আটক করা হয়েছে। তবে ওই ব্যক্তির সঙ্গে গুলিবর্ষণের ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও পুলিশ নিশ্চিত করেনি।
স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ, তিন দিনব্যাপী এই উৎসবের শেষ পর্যায়ে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। ‘বাইট অফ সিয়াটল’ এই শহরের সবচেয়ে বড় বার্ষিক জনসমাগমের অনুষ্ঠানগুলোর অন্যতম।
পুলিশ ঘটনার পর সিয়াটল সেন্টার ক্যাম্পাসের একাংশ খালি করে দেয় এবং হামলাকারীর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।
সংবাদসংস্থা AP-এর প্রতিবেদন অনুযায়ী, সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র গ্রেস নুনিয়েজ জানান, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আহত পাঁচজনকে চিকিৎসার জন্য হারবারভিউ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে ৷
🚨BREAKING: New video shows the moment when people fleeing the Seattle Center in Washington state.
Reports of multiple gunshot victims in the area.
Livestream: Hawaiian Honey Cones. pic.twitter.com/8evoOeIQYK
— Lucas Sanders 👊🏽🔥🇺🇸 (@LucasSa56947288) July 27, 2026
আহতদের মধ্যে ৫৬ বছর বয়সি এক মহিলার অবস্থা গুরুতর। এছাড়া আহতদের মধ্যে রয়েছে দুই বছরের এক শিশু ছেলে, ২৩ বছর বয়সি এক যুবক এবং ৩৯ বছর বয়সি এক মহিলা। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। এছাড়া ৪০ বছর বয়সি এক মহিলা সামান্য আহত হয়েছেন।
হাসপাতালের মুখপাত্র সুসান গ্রেগ জানান, আহতদের হাত, পেট এবং পায়ে গুলি লেগেছে।
Kolkata,West Bengal
Jul 27, 2026 11:16 AM IST
