Most Wanted Gangster Arrested: আমেরিকায় গ্রেফতার হয়েছে কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ। এই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারের আসল নাম হিমাংশ রিতোলিয়া। ভাউ রিতোলিয়া নামেও পরিচিত ছিল যে। হিঙ্গাশু সিগরোহা নামে পাসপোর্ট বানিয়েছিল সে। তবে FBI শুধু এই একজন মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকেই গ্রেফতার করেনি। FBI – এর জালে ধরা পড়েছে হিমাংশুরই এক সহযোগী আরেক কুখ্যাত গ্যাংস্টার নীরজ ফরিদপুরিয়া। একাধিক খুন এবং অন্যান্য আরও অনেক সংগঠিত অপরাধ করার অভিযোগ রয়েছে এই নীরজের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রেই গ্রেফতার করা হয়েছে নীরজকেও। গত ২২ অক্টোবর লাস ভেগাসে গ্রেফতার হয় হিমাংশু এবং নীরজ। হরিয়ানা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের বিশেষ তথ্য এই দুই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে গ্রেফতার করার কাজে লেগেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের immigration enforcement agency (ICE) – এর সহায়তায় পুরো অভিযানটি চালানো হয়েছে। গ্রেফতার হওয়া ২ গ্যাংস্টারকে ঠিকভাবে ভারতে প্রত্যর্পণ করানোর জন্য হরিয়ানা এসটিএফ মার্কিন কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে। হিমাংশুর মতো নীরজ ফরিদপুরিয়াও হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার পালওয়াল জেলার বাসিন্দা এই নীরজের নামে ২৫টিরও বেশি ক্রিমিনাল কেস রয়েছে। এর আগে ২০১২ সালে নীরজকে গ্রেফতার করেছিল হরিয়ানা পুলিশ। ২০১৫ সালে আদালত একটি খুনের মামলায় নীরজকে যাবজ্জীবনের সাজা শোনায়। কিন্তু ২০১৯ সালে পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট নীরজের জামিন মঞ্জুর করে।
চার্চের ভিতর অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীনই এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, মৃত অন্তত ৭, আহত প্রায় ৪০
২০১৯ সালে কংগ্রেসের মুখপাত্র বিকাশ চৌধুরীর খুনের ঘটনায় নাম জড়ায় নীরজ ফরিদপুরিয়ার। অভিযোগ, এরপর দুবাই হয়ে কানাডায় পালায় নীরজ। পরবর্তীতে কানাডায় লরেন্স বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী গ্যাং ‘বমবিহা গ্যাং’- এর দায়িত্ব পায় নীরজ ফরিদপুরিয়া। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসে এই কুখ্যাত গ্যাংস্টার। সেখানে হিমাংশু ভাউ- এর গ্যাংয়ের সঙ্গে সে কাজ করতে শুরু করে বলে শোনা গিয়েছে। ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরে গুলি চলার ঘটনাতেও নাম জড়িয়েছিল এই নীরজ ফরিদপুরিয়ার। এছাড়াও তার বিরুদ্ধে মারপিট,তোলাবাজি-সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
আমেরিকায় গ্রেফতার হওয়া ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ ওরফে ভাউ রিটোলিয়ার নামে ২০২৩ সালে জারি হয়েছিল ইন্টারপোলের রেড কর্নার নোটিস। দিল্লি, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে খুন, খুনের চেষ্টা, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং অস্ত্র পাচারের মতো একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। NIA, দিল্লি পুলিশ এবং হরিয়ানা STF-এর ওয়ান্টেড তালিকাতেও ছিল হিমাংশুর নাম।
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ