নয়াদিল্লি: ফের ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়ে দুই দেশকে নিরস্ত করেন বলে দাবি করেন তিনি। তিনি না থাকলে পরিস্থিতি ভয়ঙ্কর হতো বলে দাবি ট্রাম্পের। (Donald Trump)

৩ নভেম্বর আমেরিকায় মিডটার্ম নির্বাচন। তার আগে, শুক্রবার ফ্লোরিডার সভায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প। মোট আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন তিনি। বলেন, “ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থামিয়েছো…দু’টি পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাদের  আটকেছো। বাণিজ্যকে সামনে রেখে এই কাজ করেছি আমি।” (India Pakistan Conflict)

আরও পড়ুন: অরুণাচলে কী পরিস্থিতি? ভারত ও চিন কি মুখোমুখি? ITBP প্রধানের মন্তব্যে বিতর্ক, মুখ খুল কেন্দ্র

সেখানেই না থেমে ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম, ‘আপনারা এসব করলে আমেরিকার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন না, মোটা টাকা উপার্জনও করতে পারবেন না। আমি চড়া হারে শুল্ক চাপাব দু’দেশের উপরই, ২৫০ শতাংশ, যাতে কোনও ভাবেই ব্যবসা-বাণিজ্য না করতে পারেন আপনারা’। ওরা মুষড়ে পড়েছিল, খুব রেগে গিয়েছিল এবং তার পরই গোলাগুলি চালানো বন্ধ করে দেয়। ইতি পড়ে যুদ্ধে।”

আট-আটটি যুদ্ধ থামানো সত্ত্বেও তাঁকে নোবেল শান্তি পুরস্কার থেকে বঞ্চিত রাখা হয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। বলেন, “আমি কি নোবেল পেয়েছি? না।” 

আরও পড়ুন: মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ

তবে এই প্রথম নয়, এর আগেও বার বার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পকে নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, ভারতের তরফে যদিও দাবি করা হয়েছে, ভারত এবং পাকিস্তান নিজেরাি সমঝোতায় পৌঁছয়। কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না যুদ্ধ পরিস্থিতি আটকানোয়। তবে তার পরও বার বার একই দাবি করে আসছেন ট্রাম্প। তাৎপর্যপূর্ণ ভাবে পাকিস্তান তাঁর দাবিতেই সিলমোহর দিয়েছে।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে ওঠে। গত বছর মে মাসে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। ৭ তারিখ শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। ১০ মে তাতে ছেদ পড়ে। 

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Medyplus – Medical, Clinic Template Kit MEE – Responsive Resume / Personal Portfolio Meeek – Link in Bio SaaS (WordPress) Meet the Team with Carousel for WordPress Meetaap – Event & Conference WordPress Theme MeetAir – iOS and Android Video Conference App for Live Class, Meeting, Webinar, Online Training Meetopia - Event & Conference Elementor Pro Template Kit MeetPress Addon – Streamline Your Bookings With Google Meet Meety – Events & Meetups Elementor Template Kit Mefolio Ajax Resume WordPress Theme