Last Updated:
US-Iran Peace Deal: ইরান এবং আমেরিকা রবিবার ঘোষণা করেছে যে, তারা একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ৷ যা প্রায় চার মাসের লড়াইয়ের পর একটি সম্ভাব্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে ৷ দু’দেশের মধ্যে এই লড়াই বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলেছিল। অবশেষে তাই স্বস্তির খবর ৷
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি অবশেষে চূড়ান্ত হয়েছে আমেরিকার ৷ তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, “Islamic Republic of Iran-এর সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে ৷ সবাইকে অভিনন্দন !’’
ট্রাম্প এদিন জানান, ‘‘টানা আলোচনা শেষে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। দুই পক্ষই সব ফ্রন্টে লেবানন-সহ, সামরিক অভিযান তাৎক্ষণিক এবং স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা করেছে। সরকারি স্বাক্ষর অনুষ্ঠান হবে শুক্রবার, ১৯ জুন সুইৎজারল্যান্ডে।’’
মার্কিন প্রেসিডেন্ট এদিন বলেন, ‘‘আমরা আমেরিকা এবং ইরানকে কৃতজ্ঞতা জানাই ৷ তারা কূটনৈতিকভাবে এই সংঘাতের সমাধান খুঁজে পেতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। আমরা আমাদের ভাইদের, বিশেষ করে কাতারের মহান নেতৃত্বকেও আন্তরিক ধন্যবাদ জানাই, যারা এই চুক্তি সম্পাদনে সহায়তা করেছে। আমি বিশেষভাবে সৌদি আরব এবং তুরস্কের দূরদর্শী নেতৃত্বকে ধন্যবাদ জানাই, যারা এই বিষয়ে বিশাল অবদান রেখেছে।’’

এর আগেই ইরানের এক সরকারি আধিকারিকের উদ্ধৃতি তুলে ধরে রয়টার্সের তরফে জানানো হয়েছিল, আমেরিকার সঙ্গে সমঝোতার খসড়া প্রায় প্রস্তুত। এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ চালাবে আমেরিকা। আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ পুরোপুরি খুলে দেওয়া হবে। পাশাপাশি এতদিন ধরে ইরানের উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল তা শিথিল করা হচ্ছে। ইরানি আধিকারিকরা জানিয়েছিলেন, খসড়া চুক্তিতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তা হল, হরমুজ উন্মুক্ত করা, ইরানের বাজেয়াপ্ত সম্পদ ফেরত দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি।
Kolkata,West Bengal
