আয়ুষ্মান ভারত নিয়ে এবার প্রস্তুতি শুরু রাজ্যে। কার্যকর করা নিয়ে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্যের বৈঠক করা হয়েছে। আয়ুষ্মান ভারতের কী কী গাইডলাইন আছে? কীভাবে রাজ্যে কার্যকর করতে হবে তা নিয়ে শুরু হল আলোচনা। ন্যাশনাল হেলথ অথরিটি র আধিকারিকদের সঙ্গে আলোচনা রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু হল স্বাস্থ্য দফতর। রাজ্যে নতুন সরকার শপথের পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে বলে ইতিমধ্যই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তাকে মাথায় রেখেই এবার রাজ্য প্রশাসন এর প্রস্তুতি শুরু বলেই নবান্ন সূত্রে খবর।