Last Updated:
২০২২ সালের বিদ্রোহের প্রসঙ্গ টেনে তিনি নাকি বলেন, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনও সবকিছু জানতেন, কিন্তু কাউকে দলে থাকার জন্য চাপ দেননি। উদ্ধব বলেন, “চার বছর আগে দলে বড় ভাঙন হয়েছিল। ৪০ জন বিধায়ক দল ছেড়ে গিয়েছিলেন। আপনারা কি মনে করেন আমি কিছুই জানতাম না?” তিনি আরও বলেন, যারা বালাসাহেব ঠাকরের শিবসেনা ছেড়ে গিয়েছেন, তারা একদিন নিজেদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে।
মুম্বই: তাসের ঘর যেন একেই বলে। ভাঙনের পর ভাঙন। উদ্ধব ঠাকরের শিবসেনা শিবিরের ৬ জন সাংসদ যোগ দিলেন একনাথ শিন্ডের দলে। মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ধাক্কা খেলেন উদ্ধব গোষ্ঠী। সাংসদেরা প্রথমে বুধবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন। তারপর তাঁদের যোগদানের ঘোষণা করেন। ঠাকরের শিবসেনায় এটি দ্বিতীয় বিভাজন। এর আগে ২০২২ সালে একনাথ শিন্ডের নেতৃত্বে দলটি বিভক্ত হয়েছিল। তখন নির্বাচন কমিশনও একনাথ শিন্ডের গোষ্ঠীকে মূল শিবসেনার মর্যাদা দিয়েছিল। সেই সময় ঠাকরে তার গোষ্ঠীর নাম দেন শিবসেনা ইউবিটি।
নিউজ১৮ মারাঠির একটি প্রতিবেদন অনুসারে, মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনা (ইউবিটি)-র ২০ জন বিধায়ক রয়েছেন। শোনা যাচ্ছে যে, এই বিধায়কদের মধ্যে ১৬ জন একনাথ শিণ্ডে গোষ্ঠীতে যোগ দিতে পারেন। এর আগে, তৃণমূল কংগ্রেসের ২২ জন সাংসদও দলত্যাগ করে এনসিপি-তে যোগ দিয়েছিলেন। এনসিপি এনডিএ-র মধ্যে একটি খুবই ছোট দল। তাই, জাতীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। শিবসেনা (ইউবিটি)-র এই বিভাজন কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ-কে সরাসরি লাভবান করবে। এর ফলে তাদের সংখ্যাগত শক্তি আরও বাড়বে। মনে করা হচ্ছে যে, কেন্দ্রীয় সরকার লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে তারা আগামী দিনে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী বিল পাস করতে পারে। শিবসেনা (উদ্ধব ঠাকরে) গোষ্ঠীর সাংসদদের যোগদানের ফলে লোকসভায় এনডিএ-র শক্তি প্রায় ৩২০-এ পৌঁছেছে।
এর আগে, শিবসেনার ইউবিটি সাংসদ সঞ্জয় রাউত মুম্বইয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বিদ্রোহী এমপিদের হুমকি দেন। তিনি বলেন, ‘তাঁরা বিশ্বাসঘাতক। এমনকি, ক্যামেরার সামনেও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন।’ জানান, ‘এই নেতাদের প্রথমে পদত্যাগ করা উচিত এবং তারপর অন্য দলে যোগ দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।’
বাংলার পরে মহারাষ্ট্র, তৃণমূলের পরে মহারাষ্ট্রের শিবসেনা দলেও বড়সড় ভাঙন। কয়েক দিন আগেই তৃণমূলের ২০ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেন এবং যোগ দিয়েছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে। তাঁরা এনসিপিআই দলে যোগ দেন এবং পরে এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেন। বিরোধী ইন্ডিয়া জোট এর জেরে বড় ধাক্কা খেয়েছে। এবার ফের বড় ধাক্কা খেতে পারে বিরোধী জোট। এবার ধাক্কা উদ্ধব ঠাকরের শিবসেনায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
