কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারের উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯১.২৩ শতাংশ। পাসের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা।
আরও পড়ুন, কলকাতা থেকে প্রথম দশে ৪ জন, উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় কারা ?
এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছা্ত্রীকে, জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং আত্মবিশ্বাস আজ সাফল্যের রূপ নিয়েছে। জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে, অর্জিত এই সাফল্য আগামীদিনের পথ চলায়, আরও বড় স্বপ্ন অনুপ্রেরণা জোগাক। তিনি আরও লিখেছেন, তোমাদের সকলের ভবিষ্যত উজ্জ্বল হোক। তোমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হও। পরিবার সমাজ, রাজ্যের মুখ উজ্জ্বল করো এই কামনাই করি। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ।’
হিন্দিতে রেজাল্ট চেক করুন এখানে
ইংলিশ এ চেক করুন এখানে ক্লিক করে।