নয়াদিল্লি : এবার কোন পথে ককরোচ জনতা পার্টি ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দেশব্যাপী ‘ক্য়ায়া বোলতি পাবলিক’ নামে কর্মসূচি শুরু করতে চলেছে তারা। ‘মানুষের সমস্যা’ বোঝার লক্ষ্যে এই উদ্যোগ। অভিজিৎ জানান যে, এই প্রচারের মূল লক্ষ্য হবে শিক্ষা। তিনি যুক্তি দেন যে স্কুল, কলেজ ও কোচিংয়ের ফি বেড়ে যাওয়ায় অনেক পরিবারের পক্ষেই মানসম্মত শিক্ষা গ্রহণ করা সাধ্যের বাইরে চলে গেছে। মহারাষ্ট্রে নিজের শহর ছত্রপতি সম্ভাজিনগরে CJP-র কোর টিমের বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। বুধবার থেকে দীপকের বাড়িতে এই কোর টিমের আলোচনা চলছিল।
#Important: Here is our agenda.
This September, the Cockroach Janta Party begins its ‘Kya Bolti Public’ listening tour. We are taking this movement to the grassroots to listen. We want to hear the aspirations, anxieties, and ideas of India’s young generation and the together… pic.twitter.com/hvPLsFx88r
— Saurav Das (@SauravDassss) August 6, 2026
তিনি বলেন, “শিক্ষা সংস্কারই হবে আমাদের প্রথম আলোচ্য বিষয়। আমরা মনে করি, দেশে শিক্ষা এখন আর সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নেই। প্রথম শ্রেণিতেই বার্ষিক ফি ১ থেকে ২ লক্ষ টাকার মতো—আর এর বাইরেও রয়েছে অনুদান বা ডোনেশনের খরচ।” মধ্য ও নিম্ন আয়ের পরিবারগুলি কীভাবে এমন খরচ সামলাবে- এ বিষয়ে প্রশ্ন তুলে দীপকে বলেন, “যাদের আয় খুব একটা বেশি নয়, সেই পরিবারগুলি কোথা থেকে এই টাকা জোগাড় করে?”
তাঁর সংযোজন, “কলেজ ও কোচিংয়ের ফি অত্যধিক বেড়ে যাওয়ায় পরিবারগুলি ঋণের বোঝাগ্রস্ত হয়ে পড়ছে। আমরা পরিবারগুলিকে এই অবস্থা থেকে মুক্ত করতে চাই। সন্তানকে উচ্চশিক্ষা দিতে গিয়ে অভিভাবকদের যেন কোনও বোঝা অনুভব করতে না হয়। ড. বি. আর. আম্বেদকরের মতে এটি একটি মৌলিক অধিকার ; কিন্তু গত কয়েক বছরে শিক্ষা একটি মৌলিক ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়েছে—যার লক্ষ্য হল মুনাফা অর্জন।”
এরপরই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির প্রসঙ্গ টেনে আনেন তিনি। অভিজিৎ বলেন, “যন্তর মন্তরের বিক্ষোভের প্রতিক্রিয়া কেবল ‘নিট’ (NEET) বা খোদ শিক্ষাব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল গত কয়েক বছরে গড়ে ওঠা পুরো ব্যবস্থার বিরুদ্ধে।” Cockroach Janta Party