নাগপুর : কেন্দ্রের ইথানল-মিশ্রিত জ্বালানি নীতির বিরোধিতায় আন্দোলন। আন্দোলনের আঁচ গিয়ে পড়ল কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর নাগপুরের বাড়ির সামনে। যার জেরে একাধিক কংগ্রেস কর্মীকে সোমবার আটক করল পুলিশ। যুব কংগ্রেস নেতা মেহুল আদওয়ানি বলেন, “আমাদের ওপর E20 চাপিয়ে দেওয়ার বিষয়টি আমরা ধিক্কার জানাই। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।”
মহলের চিতনভিস পার্ক স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে একই এলাকায় অবস্থিত গডকড়ীর ব্যক্তিগত বাসভবনের দিকে এগিয়ে যায়। সেই সময় যুব কংগ্রেস কর্মীরা E20 ইথানল-মিশ্রিত জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে স্লোগান দিয়ে এটিকে অবাস্তব ও অকার্যকর বলে প্রতিবাদ জানান। কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনের কাছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং মিছিলের পথে ব্যারিকেড বসানো হয়। কিছু বিক্ষোভকারী মিছিল চালিয়ে যাওয়ার জন্য ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। সারা দেশে E20 জ্বালানি চালুর বিষয়টি নিয়ে কংগ্রেস গডকড়ীর সমালোচনা করে আসছে। তাদের যুক্তি হল, ২৯ জুলাই সংসদে দেওয়া তাঁর বক্তব্য সমাধানের চেয়ে বরং আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোমবার বলেছেন, গডকড়ী জানিয়েছেন যে বহু বছরের বৈজ্ঞানিক পরীক্ষার পরেই ‘ই-২০’ (E20) পেট্রোল চালু করা হয়েছে এবং এই জ্বালানির কারণে গাড়ির ব্যাপক ক্ষতির কোনও প্রমাণ পাওয়া যায়নি। এক্স হ্যান্ডেলে এক পোস্টে রমেশ লেখেন, “গত কয়েক মাস ধরে সারা দেশের ক্রেতা ও মেকানিকরা বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন—যেমন গাড়ির মাইলেজ কমে যাওয়া, ইঞ্জিনের কার্যক্ষমতা সংক্রান্ত সমস্যা এবং গাড়ির ওপর E20 জ্বালানির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগ। এছাড়া ২০২৩ সালের আগের মডেলের গাড়িগুলির ক্ষেত্রে ইঞ্জিনের সামঞ্জস্যহীনতা, ঠান্ডা অবস্থায় ইঞ্জিন চালু করতে সমস্যা এবং দ্রুত যন্ত্রাংশ ক্ষয়ে যাওয়ার মতো বিষয়গুলিও উঠে আসছে, পাশাপাশি পুরনো গাড়িতে ফুয়েল ইনজেক্টর জ্যাম হয়ে যাওয়া, ফুয়েল লাইনে মরচে ধরা এবং রাবারের যন্ত্রাংশ ফেটে যাওয়ার ঘটনাও বাড়ছে।”
29 जुलाई 2026 को संसद में E20 पेट्रोल के देशभर में रोलआउट पर नितिन गडकरी के जवाब ने जितने सवालों के जवाब दिए, उससे कहीं अधिक नए सवाल खड़े कर दिए।
उन्होंने दावा किया कि E20 को वर्षों तक वैज्ञानिक परीक्षणों के बाद लागू किया गया है और इससे वाहनों को व्यापक स्तर पर नुकसान पहुंचने का…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 3, 2026