নয়া দিল্লি : আগামীকাল ২০ জুলাই সোমবার সংসদ ভবন অভিযান কর্মসূচি রয়েছে ককরোচ জনতা পার্টির। তার আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ করল পুলিশ। নয়া দিল্লি জেলা জুড়ে জারি BNS-এর ১৬৩ ধারা, বিজ্ঞপ্তি দিল্লি পুলিশের। ‘প্রতিবাদের নির্ধারিত স্থান যন্তরমন্তর ছাড়া কোথাও জমায়েত করা যাবে না। ২০ জুলাই সংসদ ভবন অভিযানের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। সাধারণ মানুষকে অনুরোধ, কোনও বেআইনি জমায়েত বা মিছিলে অংশ নেবেন না’, সোশাল মিডিয়ায় পোস্ট করে বার্তা দিল্লি পুলিশের। যন্তরমন্তরেও কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত দিল্লি পুলিশের।
🚨Prohabitory orders u/s 163 BNSS are in force in New Delhi District except designated protest site at Jantar Mantar Road.
Further, no permission has been sought or granted for any proposed march to Parliament on 20 July 2026.
Citizens are advised not to participate in any… pic.twitter.com/aUio5slVM6
— Delhi Police (@DelhiPolice) July 19, 2026
‘অবস্থার সামান্য উন্নতি’, কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
PUBLIC ADVISORY
In view of reports of a proposed march to Parliament by CJP on 20.07.2026 (Monday), Delhi Police hereby categorically clarifies that no permission has been sought or granted for any such protest march/procession.
Prohibitory order under Section 163 BNSS…
— DCP New Delhi (@DCPNewDelhi) July 19, 2026
সোনম ওয়াংচুককে ভয় পেয়েই অনশন থেকে তুলেছে পুলিশ, আক্রমণ ওয়াংচুকের স্ত্রীর। ‘সংসদ ভবন অভিযানে সোনম ওয়াংচুকের উপস্থিতিকে ভয় পেয়েছে সরকার’, মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর। সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল সফদরজং হাসপাতাল। ওয়াংচুকের চিকিৎসা করছেন সফদর জং ও দিল্লি AIIMS-এর চিকিৎসকরা। ‘ওয়াংচুক স্থিতিশীল, তবে ২৪ ঘণ্টা চিকিৎসা ও নজরদারির প্রয়োজন। রক্তের বিভিন্ন মাত্রায় সামান্য উন্নতি’, মেডিক্যাল বুলেটিনে জানাল সফদর জং কর্তৃপক্ষ। সোনম ওয়াংচুককে অনশন থেকে তোলা স্বেচ্ছাচারিতা নয়, জানাল হাইকোর্ট।
‘অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে’, মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
কেমন আছেন সোনম ওয়াংচুক? জানানো হল দিল্লির সফদরজং হাসপাতালের তরফে
সফদরজং হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার মনীষা ঠাকুর জানিয়েছেন, ‘গতকাল অর্থাৎ ১৮ এপ্রিল থেকে সেখানে ভর্তি রয়েছেন সোনম ওয়াংচুক। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত তাঁর অবস্থা (ভাইটাল প্যারামিটারস) স্থিতিশীল। রক্ত পরীক্ষার রিপোর্ট (ব্লাড প্যারামিটারস)- এর ক্ষেত্রে গতকালের তুলনায় সামান্য উন্নতি দেখা গিয়েছে। এখন সোনম ওয়াংচুকের লাগাতার পর্যবেক্ষণ প্রয়োজন। একটি মাল্টিডিসিপ্লিনারি টিম আপাতত সোনম ওয়াংচুকের দেখভাল করছেন। এই দলে রয়েছেন দিল্লি এইমস এবং সফদরজং হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা। দুই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদেরই মতামত নেওয়া হচ্ছে সোনম ওয়াংচুকের চিকিৎসার ক্ষেত্রে। ঘড়ি ধরে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ এবং চিকিৎসা প্রয়োজন সোনম ওয়াংচুকের। অনেকদিন ধরে অনশন করলে অর্থাৎ না খেয়ে থাকলে, উপোস করলে, শরীর-স্বাস্থ্যের অবনতি হয় এবং বড়সড় জটিলতা তৈরি হয়। তাই শুরুতেই সমস্যা ধরা পড়া খুব জরুরি বিষয়। পর্যবেক্ষণের মাধ্যমেই তা সম্ভব। কোনও সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা হবে এবং সোনম ওয়াংচুকের খেয়াল রাখা হচ্ছে সবরকমভাবে।’