Last Updated:
ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি আবাসিক বাড়িতে মার্কিন মিসাইল হামলার ঘটনায় শিশু-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। ইরানের রেড ক্রিসেন্টের দাবি, মঙ্গলবার এই হামলা চালানো হয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায়।
তেহরান: বুধবার ইরান আমেরিকাকে “কখনও না ভোলার মতো শিক্ষা” দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের দক্ষিণ অঞ্চলের হরমোজগান প্রদেশে মার্কিন হামলায় এক শিশু-সহ চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়। হামলার সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল বলে জানা গিয়েছে ৷
