কলকাতা: ধর্মতলায় মাপজোক, এবার ‘কালীঘাট তৃণমূল’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের । বিধানসভায় আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয় উথ্থাপন করেছেন যে, ধর্মতলায় মাপজোকের প্রসঙ্গ। তারপরেই কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। মূলত গতকাল ২১ জুলাই উপলক্ষ্যে সভাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন কুণাল-দোলারা। এরপরেই কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বেন্টিঙ্ক স্ট্রিটে জমায়েত করে যান চলাচলে ‘বাধা’ তৈরি করা হয়েছে। এই মর্মে হেয়ার স্ট্রিট থানায় দোলা, কুণাল, বৈশ্বানরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই কুণাল, দোলা, বৈশ্বানর চট্টোপাধ্যায়দের নোটিস পাঠানো হয়েছে।
মূলত সামনেই ২১ জুলাই। তৃণমূলের অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচি। এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটের ভরাডুবির পর কার্যতই দিশাহীন হয়ে পড়েছে কালীঘাট তৃণমূল। একদিকে যখন প্রতীক নিয়ে লড়াই শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে, ঠিক তখনই ২১ জুলাই নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করবে কারা? এই আবহেই গতকাল ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট-তৃণমূলের সদস্যরা। আর তারপরেই আজ বেন্টিঙ্ক স্ট্রিটে জমায়েত করে যান চলাচলে ‘বাধা’ তৈরির অভিযোগ তুলে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
Agnimitra Paul: ‘আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা’। বললেন অগ্নিমিত্রা পাল | ABP Ananda