Last Updated:
চিট ফান্ডের প্রতারণা রুখতে এবার ব্যবসায়ীদের দুয়ারে পৌঁছে গেল পোস্ট অফিস। নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে শান্তিপুরের ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে।
শান্তিপুর, মৈনাক দেবনাথ: অতীতে ভুয়ো অর্থলগ্নি সংস্থা বা চিট ফান্ডের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন বহু সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ী। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়কে সম্পূর্ণ নিরাপদ রাখতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকারের স্বল্প সঞ্চয় অধিকার ও ডাক বিভাগ। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের নীলমণিহাটের গোডাউন মাঠে আয়োজিত হল ডাকঘরের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের এক বিশেষ সচেতনতামূলক প্রচার শিবির।
