Last Updated:
দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের গুলিতে এক অ-স্থানীয় শ্রমিক নিহত ও আরও এক শ্রমিক গুরুতর আহত। ঘটনায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় শুক্রবার জঙ্গিদের গুলিতে এক শ্রমিক নিহত এবং আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের কুলগামের কেল্লাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই সময় দুই শ্রমিক সেখানে কাজ করছিলেন। আচমকাই অজ্ঞাতপরিচয় জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই শ্রমিক কেল্লাম এলাকার একটি ইটভাটায় কাজ করছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরই আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ শ্রমিকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
সূত্রের খবর, আহত শ্রমিকের বর্তমানে অস্ত্রোপচার চলছে। নিরাপত্তাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং হামলাকারীদের শনাক্ত করতে তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।
প্রসঙ্গত, পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ মঙ্গলবারেও উত্তেজনা ছিল অব্যাহত। রাওয়ালকোটে নির্বাচনবিরোধী বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যাপক ক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, রাওয়ালকোটে গুলি চালনার ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন৷ আহত বহু। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ড করতে শুরু করেছে ‘Massacre in PoJK’ বা ‘পিওজেকে-তে গণহত্যা’ হ্যাশট্যাগ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
