জয়সূর্যর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রিকলটনের, ওয়াংখেড়ের সব কীর্তি ছাপিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স


মুম্বই: সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই পরাজয়। জয়, মাত্র ২টি ম্যাচে। আইপিএলের (IPL 2026) প্লে অফের দৌড় থেকে ক্রমশ দূরে সরছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি সাত ম্যাচের মধ্যে ৬টিতে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। আর এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন রায়ান রিকলটন (Ryan Rickelton)। দুরন্ত সেঞ্চুরি করলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রানের পাহাড়ে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে তুলল ২৪৩/৫।

সব কিছু ঠিকঠাক চললে রিকলটনের খেলার কথাই নয়। কুইন্টন ডি’ককের (Quinton de Koc) চোট রায়ান রিকলটনের জন্য একাদশের দরজা খুলে দেয়। আর সেই সুযোগ দুরন্তভাবে কাজে লাগালেন রায়ান রিকলটন। বাঁহাতি ব্যাটার আইপিএলে প্রথম সেঞ্চুরি করলেন বুধবার। 

এমনিতেই ওপেনিং নিয়ে প্রবল চাপে মুম্বই ইন্ডিয়ান্স। বুধবারের ম্যাচ ধরলে, আট ম্যাচে পাঁচটি জুটিকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে দেখল তারা। অবশেষে উইল জ্যাকস ও রায়ান রিকলটনের জুটি ফলপ্রসূ হল। ২২ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যাকস। দুই ওপেনার মাত্র ৪৩ বলে ৯৩ রান যোগ করেন।

ব্যাট হাতে ফের ব্যর্থ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে নমন ধীর (Naman Dhir) ও হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ঝোড়ো ইনিংস খেলে মুম্বইয়ের স্কোর দুশো পার করে দেন। নমন ১৭ বলে ২২ ও হার্দিক ১৫ বলে ৩১ রান করেন। এটাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলগত সর্বোচ্চ স্কোর। এই মরশুমেই এই মাঠে ২৪০/৪ তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই রেকর্ড পেরিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ৫৫ বলে ১২৩ রান করলেন রিকেলটন। সনৎ জয়সূর্যর রেকর্ড ভেঙে দিলেন তিনি। ২০০৮ সালে প্রথম আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন জয়সূর্য। সেটাই এতদিন ছিল মুম্বইয়ের জার্সিতে আইপিএলে সর্বোচ্চ স্কোর। সেই রেকর্ড ভেঙে দিলেন রিকেলটন।

সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা চেষ্টা করেও মুম্বইয়ের ব্যাটারদের অল্প রানে বেঁধে রাখতে পারেননি। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা দুরন্ত ছন্দে আছেন। ২৪৪ রানের লক্ষ্য তাড়া করে কি সেই লক্ষ্যপূরণ করতে পারবেন ঈশান কিষাণ, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডরা?



By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Restate – Construction Builder Elementor Template Kit Restaurant WP – Responsive WooCommerce Theme Restoca – Restaurant & Cafe Elementor Template Kit Restorja – Restaurant & Food Elementor Template Kit Restrict Content By Token For Walogin (WordPress & WooCommerce) Restrict Content for Elementor Restrict Content Pro Restrict Content Pro ActiveCampaign Restrict Content Pro AWeber Pro Restrict Content Pro ConvertKit