Last Updated:
ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্যে। বুধবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করেছে আমেরিকা। এমন পরিস্থিতিতে ইরানের সিরিক ও মিনাব-সহ একাধিক অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।
তেহরান: পশ্চিম এশিয়ায় অশান্তি থামার কোনও লক্ষণই নেই ! যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের বেশ কয়েকটি টার্গেটে নতুন করে হামলা চালিয়েছে ৷ মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে তারা ইরানের ভিতরে একাধিক লক্ষ্যবস্তুতে ‘অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা’ শুরু করেছে।
CENTCOM এক বিবৃতিতে বলেছে, “এই হামলাগুলো ইরানের অযৌক্তিক ও চলমান আগ্রাসনের জবাব।” সর্বশেষ এই সামরিক পদক্ষেপটি এসেছে একদিন পর, যখন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছিল ৷ ট্রাম্পের দাবি ছিল ইরান একটি মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করেছে। এরপর ইরানের Islamic Revolutionary Guard Corps (IRGC) পাল্টা হামলার ঘোষণা করে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর ৷ যার ফলে সংঘাত আরও বেড়ে যায়।
ইরান থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, Qeshm দ্বীপে এদিন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ পাশাপাশি বন্দর আব্বাস, সিরিক এবং ইরানের দক্ষিণ উপকূলের আরও কয়েকটি স্থানে বিস্ফোরণ হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তাঁর হোয়াইট হাউসের বক্তব্যে আরও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন।
আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতেই ট্রাম্প জানিয়েছিলেন সমঝোতার জন্য ইরান অনেক দেরি করে ফেলেছে। তার মূল্য চোকাতে হবে তাদের। বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, এ দিনই শুরু হবে হামলা। তিনি জানিয়েছেন, তেহরানের ড্রোন একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টারে আঘাত করার কারণেই নতুন করে হামলা শুরু হবে। তিনি বলেন, ‘‘আমরা তাদের উপর হামলা চালাব, খুব কঠোর ভাবে হামলা চালাব। আমরা গতকাল তাদের কঠোর ভাবে আঘাত করেছি, আজ আবার কঠোর ভাবে আঘাত করব।’’
ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian অবশ্য এর পরিপ্রেক্ষিতে জানিয়েছিলেন, ‘‘কোনওপ্রকার সামরিক পদক্ষেপেই ইরান ভয় পাবে না। ইরান যেকোনও চাপ বা হুমকির সামনে দৃঢ় থাকবে।’’
Kolkata,West Bengal
