Last Updated:
Gourab Tapadar Message Controversy: বিয়ের পর প্রাক্তন প্রেমিকাকে গোপনে মেসেজ৷ রাতারাতি প্রকাশ্যে আসতেই এবার চ্যাট প্রসঙ্গে মুখ খুললেন প্রেতকথা’ খ্যাত ইউটিউবার-ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার। ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল পুরনো চ্যাট৷
কলকাতা: ‘প্রেতকথা’ খ্যাত ইউটিউবার-ইনফ্লুয়েন্সর গৌরব তপাদারকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া৷ ব্যক্তিগত জীবন নিয়ে চরম বির্তকে জড়ালেন গৌরব৷ গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কার ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত৷ যা নিয়ে উত্তাল নেটদুনিয়া৷
গৌরবের প্রাক্তন প্রেমিকা অন্তরার দাবি, তাকে নিশানা করেই নাকি পোস্ট দিয়েছেন গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কা৷ তারপরই ফেসবুক লাইভে এসে বিচ্ছেদের কারণ তুলে ধরেন অন্তরা৷ আইনি বিয়ের পর গৌরবের পাঠানো সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ ও অডিও ফাঁস করেন অন্তরা৷ আপাতত এই মেসেজ নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷
প্রাক্তনের সঙ্গে চ্যাট প্রসঙ্গে মুখ খুললেন ইউটিউবার-ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অন্তরাকে মেসেজ করা নিয়ে তিনি একটি দীর্ঘ পোস্টে লেখেন- “সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে ফেললাম। ব্যাস এক্স গার্লফ্রেন্ডকে মেসেজ করে দিলাম। তার দুবছর পর সেই মেসেজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমার এক্স গার্লফ্রেন্ড প্রতিবাদ তুলল , আমার নাম হঠাৎ নিউজ এ উঠে গেল , সব ছেলেপুলে ভাইরা আমাকে নিয়ে কথা বলতে শুরু করল ! উফ কি রেলিভান্স ! তারপর বউ এর কাছেও বাশ খেলাম। কিন্তু বউ সব বাঁশ আমায় গুঁজে দেওয়ার পর, অনেক অপমান করার পর বলল “ভাগ্যিস এই মেয়েটার সঙ্গে থাকোনি , সম্পর্ক থেকে বেরিয়েও তোমায় কেস খাইয়ে দিচ্ছে , সম্পর্কে থেকে কে কি কি সহ্য করেছ ।” এবার কন্ট্রোভার্সি নিয়ে আমি কখনওই বেশি কিছু বলতে চাই না। কারণ এই যে মজাটা এখন সবাই দেখছেন , কিছুদিন বাদে একদিন আমরা সবকটাই পটল তুলব। কেউ তো আর অমর না ! তাই কে কি বলল সেটা নিয়ে যায় আসছে না। এই সুযোগে আমার প্রোফাইলটা একটু অ্যাকটিভ করে নি। ও হ্যাঁ , সেদিনের পর থেকে আর মদও খাইনি। কারণ এই কেসটা বউয়ের কাছে আগেই ধরা পড়েছিলাম। কোনও রকমে কান টান ধরে নিজেকে শুধরে নিয়েছি। মানে তারপর থেকে আর কমদামী মদ ও খাইনি , এক্সকে মেসেজ ও করিনি !কে জানত এক্স এভাবে ফাঁসিয়ে দেবে ! তাহলে সালা ওর কেচ্ছাগুলো অনেক আগেই বলে দিতে পারতাম। যাই হোক একজন মহিলাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেচ্ছা করতে ভাল লাগবে না , যাদের জানতে ইচ্ছে হবে ফীল ফ্রি ! জানাব ! দেখবেন বেশি সিরিয়াসলি নেবেন না , আমার সম্পর্কের থেকেও বেশি সিরিয়াস রাজ্যের অবস্থা! নতুন সরকার কি করবে দেখি! এমনিও কিছু বছরের মধ্যে আমাদের গোটা জেনারেশন বুড়ো হয়ে অক্কা পাবে , তাই আজকের দিনটা মজা করে বাঁচুন, কন্ট্রোভার্সি দেখে মজা নিন আর চাইলে আমার সঙ্গে গল্পও করতে পারেন, ও হ্যাঁ , তারপর থেকে আর কিন্তু ওই মদটা খাইনি ! মদ লিখে মেসেজ করলে মদের নামটা জানিয়ে দেবো।।” এখানেই শেষ নয়, স্বামীর পোস্ট শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন- “‘এরপর যদি কিছু জানতে পারি বাঁশ নিয়ে পিছনে দৌঁড়ব পিছনে…। মা-বাবার থেকে শিখেছি হাজার ভুল-ত্রুটির পরও হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে যেতে।”
কী এমন ছিল সেই পোস্টে? গত ২৩ জুন স্বামী গৌরবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। যেখানে লেখা ছিল- “কিছু পুরনো ছবিও প্রেমের পুরোনো অনুভূতি গুলো আরও স্বতেজ করে। প্রেম করতে কার না ভাল লাগে…? কিন্তু এই মানুষ টা আমার জীবন কেই যে শুধূ inspire করেছে তা নয়। বহু মানুষের মন ভাল করার সময় ও কণ্ঠ দিয়ে পাশে থেকেছে। এবার বক্তব্য হলো আমি এই কথা গুলো কেন বলছি…? একা আমারই ভালোবাসার মানুষ আছে আর কারোর নেই তা তো নয়। আচ্ছা একটা প্রশ্ন আমার সকলের কাছে, এরম মানুষ যদি তোমাদের জীবনে লাইফ পার্টনার হত যে নিজেকে প্রতিষ্ঠিত করতে দিন রাত এক হয়ে খাটছে.. তার পাশে বসে সারাদিন কোনও কাজ না করে ফোন ঘেঁটে, রিলস দেখে, সময় কাটাতে পারতেন…? নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কি আপনারা কেউ করতেন না…? আমার জীবনে যখন ও আসে তখন এই সব সোশ্যাল মিডিয়া ছিল না। ছিল শুধু আমার শিল্পচর্চা। কিন্তু প্রত্যেক দিন তার সাথে থাকতে থাকতে রোজ শিখেছি কি করে নিজেকেও ওর যোগ্য অর্ধাঙ্গিনী করে তোলা যায়। কখনও না কখনও আমাদের জীবনে এরম মানুষ জন আসে যাদের আমরা proud feel করাতে চাই। সেটা মা বা বাবা বা কাছের কেউ। আমার হলো গৌরব। দিনের পর দিন ওর থেকে শিখেছি শিল্পকে ভালবাসো এবং সময় দাও। ফোন ঘেঁটে সময় নষ্ট করা ঠিক নয়। পৃথিবী তে সুযোগ কেউ দেবে না। ওটা অর্জন করতে হয়। কথা গুলো তোমাদের সঙ্গে খুব share করতে মন চাইলো তাই করলাম। কারণ আসে পাশে এরম বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগ ই করে গেলো এই মানুষ টা কে নিয়ে। কেউ নিজের গুণগান টা গাইলো না। Sympathy gain করা আর কাজে নিজেকে আবদ্ধ করা এই দুটো সম্পূর্ণ আলাদা। যে কাজ করে তার sympathy লাগে না। কেনও বললাম আর details না হয় না ই বললাম।”
এই পোস্টের পরই লাইভে এসে বোমা ফাটান গৌরবের প্রাক্তন প্রেমিকা অন্তরা৷ তাঁর দাবি, এই পোস্ট তাঁকে নিশানা করেই করা হয়েছে৷ তিনি স্পষ্ট করে লেখেন- ‘রেজিস্ট্রির পরও যে গৌরব আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তারই প্রমাণ দিলাম।’ অন্তরার পোস্ট করা অডিও ক্লিপে গৌরবকে বলতে শোনা যায়, ‘তোকে না পেয়ে তোর সঙ্গে আমার ভালবাসাটা অমর হয়ে গিয়েছে। তুই থাকলে হয়তো অনেক ভুল বোঝাবুঝি থাকত। যেহেতু তোকে পাইনি, তাই অনুভূতি আরও স্ট্রং হয়েছে। স্ত্রীর মতোই সম্মান করি তোকে। বিচ্ছেদেই তোকে আমি আজীবনের জন্য পেয়ে গিয়েছি।” অন্তরার ফাঁস কার চ্যাটে গৌরব এটা লেখেন যে, ‘আমি প্রিয়াঙ্কাকে (স্ত্রী) সেদিন বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ। ওই আমার প্রথম প্রেম, আমাদের সম্পর্কটা হয়নি তার মানে এটা না যে প্রেমটা মিথ্যে ছিল৷ ’
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ গৌরব তপাদার৷ গান, মোটিভেশনাল স্পিচের মাধ্যমে খুব তাড়াতাড়ি ভক্তদের মনে জায়গা করে নেন গৌরব৷ তখন থেকেই দীর্ঘদিনের বন্ধু অন্তরার সঙ্গে প্রেম৷ তারপরই আকস্মিক ছন্দপতন ঘটে এবং তাদের বিচ্ছেদ হয়ে যায়৷ তারপর আচমকাই নৃত্যশিল্পী প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গৌরব৷ কলকাতা ছেড়ে পাহাড়ে চলে যান অন্তরা৷ দু’জনেই নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছিলেন৷ কিন্তু প্রিয়াঙ্কার পোস্টেই ফের পুরনো দ্বন্ধ প্রকাশ্যে এসেছে৷
Kolkata,West Bengal
