US Buying Uranium From Russia : রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য হুমকি দেওয়া হচ্ছে ভারত-চিনকে, অথচ নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনছে আমেরিকা। সম্প্রতি ১০০ শতাংশ শুল্ক নিষেধাজ্ঞা বিলে এমনই সংশোধনী রেখেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্টের এহেন নীতির মধ্যে দ্বিচারিতা দেখছে বিশ্ব।
এখন কী পরিস্থিতি আমেরিকায়
সম্প্রতি আমেরিকার সংসদে পাশ হয়েছে শুল্ক নিষেধাজ্ঞা সংশোধনী বিল। যার মূল বিষয়বস্তু, রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির বিরুদ্ধে আর্থিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। যেখানে ভারত-চিনের মতো রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলির বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একই বিলে রাশিয়া থেকে কিছু ক্ষেত্রে ইউরেনিয়াম আমদানির সুযোগ দেওয়া হয়েছে। বিলে বলা হয়েছে, অসামরিক পারমাণবিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রাশিয়ার থেকে ইউরেনিয়াম কেনায় শিথিলতা থাকবে।
আমেরিকার সংসদে পাশ ‘ভারত-বিরোধী’ বিল
বুধবারই সেনেটের পর আমেরিকায় Sanctioning Russia and Iran Act of 2026 শুল্ক-বিল পাশ হয়েছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভে Russia sanctions bill অনুমোদিত হয়েছে। শুল্ক-বিলের পক্ষে পড়েছে ২৬২টি ভোট, বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ১৫৯ জন। এরফলে রাশিয়া থেকে তেল কেনা ভারত ও চিনের মতো দেশগুলির ওপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়া থেকে তেল বা গ্যাস কেনায় আপত্তি থাকলেও ইউরেনিয়াম নিয়ে শিথিলতা দেখানো হয়েছে এই বিলে।
কী বলা হয়েছে আমেরিকার এই সংশোধনীতে
এই নতুন সংশোধনী বিলে বলা হয়েছে, রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির ওপর ট্রাম্পকে বর্তমান বিধিনিষেধগুলি কার্যকর করতে হবে। এরমধ্যে ‘রসাটম স্টেট অ্য়াটনমিক এনার্জি কর্পোরেশন’ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলির ইউরেনিয়াম সরবারহের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তবে আমেরিকা়-রাশিয়ার মধ্যে থাকা অসমারিক ইউরেনিয়াম সহযোগিতা চুক্তির ক্ষেত্রে, কিছু স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কেনায় বিধিনিষেধ থাকবে না।
আসলে এতে ভারতীয় কোম্পানিগুলির ক্ষতি হবে
এই এক সিদ্ধান্তের ফলে ভারত-চিনের মতো দেশের রফতানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর অধিকার পেলেন আমেরিকার প্রেসিডেন্ট। ইতিমধ্যেই সইয়ের জন্য বিল পাঠানো হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে। ট্রাম্প চাইলেই এবার ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট এই শুল্ক চাপালে তার সরাসরি প্রভাব পড়বে আমেরিকায় রফতানি করা ভারতীয় পণ্যের বাজারে।
আরও পড়ুন : ৫ মিনিটে সব ভারতীয় কর্মী ছাঁটাই, বড় সিদ্ধান্ত নিল এই কোম্পানি, চাকরি বাজারে হাহাকার !