ভারতের জার্সি গায়ে একাধিক বিশ্বকাপ জিতেছেন, ছয় ছক্কা হাঁকিয়েছেন, হয়েছেন বিশ্বকাপের সেরা ক্রিকেটারও।

এছাড়া তিনি শুভমন গিল, অভিষেক শর্মাদের মতো তারকাদের মেন্টরশিপ করেছেন।

তবে যুবরাজ সিংহ এর আগে সরকারিভাবে কোনও দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করেননি। তবে সেই যুবরাজকেই বড় দায়িত্ব দিল তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজ়ি।

দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। এবার সরকারিভাবে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ও ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন যুবরাজ।

বহু ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে আইপিএলও খেলেছেন তিনি, যার মধ্যে দিল্লি ক্যাপিটালস অন্যতম। এবার সেই দিল্লি ক্য়াপিটালসেই কেরিয়ারে প্রথমবার সরকারিভাবে কোচিং করাবেন যুবরাজ।

দিনকয়েক আগেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে দলের নতুন কোচ হিসাবে ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। এবার সেই সৌরভই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর মাধ্যমে ক্যাপিটালসের সহকারী কোচ হিসাবে তাঁর প্রাক্তন সতীর্থের নাম ঘোষণা করলেন।

রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়িতে ফের একবার ঋষভ পন্থের সঙ্গে কাজ করতে দেখা যাবে যুবরাজকে।

তিনি গত বছরের আইপিএলের আগে পন্থ যখন লখনউ সুপার জায়ান্টসের প্রতিনিধিত্ব করছিলেন, তখন তাঁর সঙ্গে কাজ করেছিলেন। তাঁর ব্যাটিংয়ে উন্নতি ঘটাতে সাহায্য করেছিলেন। এবার সেই পন্থ ও যুবি জুটি দিল্লি ক্যাপিটালসেই দেখা যাবে।

সহকারী কোচ ও ব্যাটিং কোচের যুগ্ম দায়িত্বে রিপোর্ট অনুযায়ী যুবরাজ সিংহ ছয় কোটি টাকার আশেপাশে পাবেন বলে খবর।

তবে ফ্র্যাঞ্চাইজ়ির তরফে এখনও সরকারিভাবে যুবরাজ সিংহের বেতন জানানো হয়নি। তাই গোটটাই নিশ্চিত নয়।
Published at : 14 Oct 2026 04:53 PM (IST)