কলকাতা: পুজোর সিনেমার জন্য, ১০ বছর পরে জুটি বেঁধেছেন দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। ‘দেশু৭’ (DeSu7)-এর শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আপাতত ছবির পোস্ট প্রোজাকশনের কাজ চলছে। আর এই সিনেমার ঘোষণা হওয়ার পর থেকেই, নতুন করে চর্চায় উঠে এসেছে, দেব-শুভশ্রীর জুটি। একটা সময়ে রুপোলি পর্দায় তাঁরা ছিলেন যথেষ্ট জনপ্রিয় জুটি। পর্দার মতো, তাঁদের ব্যক্তিগত জীবনের সমীকরণও ছিল যথেষ্ট মধুর। তবে দেব-শুভশ্রীর সম্পর্ক পরিণতি পায়নি। বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপরে দেব এবং শুভশ্রী ২ জনেই নিজেদের ব্যক্তিগত জীবনে ব্যস্ত।
দেব যদি ‘দেবদাস’ হন, তাহলে ২ নায়িকা হবেন কে কে ?
পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে বিয়ে করে, ২ সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন শুভশ্রী। অন্যদিকে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব, দীর্ঘদিন থেকেই। তবে শুভশ্রীর সঙ্গে ছবির ঘোষণা হওয়ার পরে, নিজেদের সম্পর্ক নিয়ে আর তেমন রাখঢাক করতে চাননি দেব। তিনি স্পষ্টতই এ নিয়ে কথা বলেন যে, একটা সময়ে সম্পর্কে ছিলেন দেব এবং শুভশ্রী। তবে এখন ব্যক্তিগত জীবনে তাঁরা যথেষ্ট সুখী। সিনেমার পাশাপাশি, এখন ‘দাদাগিরি’-র সঞ্চালনার গুরুদায়িত্ব ও দেবের কাঁধে। আর সেখানেই, সিনেমার প্রচারের একটি বিশেষ এপিসোডে, দেব যা বললেন.. তা অবশ্যই শিরোনাম হওয়া চলে।
এদিন দেব কথায় কথায় বলেন, তিনি যদি ‘দেবদাস’ করেন এবং নিজে দেবদাসের চরিত্রে অভিনয় করেন.. তাহলে তিনি চন্দ্রমুখী এবং পার্বতীর চরিত্রে রুক্মিণী মৈত্র এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কাস্ট করতে চাইবেন। তবে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা নিজে ঠিক করে দিতে চাননি দেব। ২ নায়িকা, কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা তাঁদের ওপরেই ছেড়ে দিতে চান দেব। দেবের এই ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই দাবি করছেন, কথার কথা বললেও, সত্যি সত্যিই তাঁরা চান, দেব এমন একটি ছবি তৈরি করুন। তবে সত্যিই এই সিনেমা হওয়া সম্ভব কি না.. তা বলবে সময়। আপাতত দেব মন দিতে চান তাঁর ‘দাদাগিরি’ সঞ্চালনার কাজে এবং নতুন সিনেমা, ‘দেশু7’-এর প্রচারে এবং সিনেমার অন্যান্য কাজে।
আরও পড়ুন: Jeetu Kamal: প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের