Last Updated:
Noida Sector 119 Fire: দিল্লি সংলগ্ন নয়ডার সেক্টর-১১৯ এলাকার ‘দ্য অরণ্য’ সোসাইটির একটি টাওয়ারের ২২ তলায় সোমবার ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকলের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নেমে পড়ে।
হিমাংশু শুক্লা, নয়ডা: উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলার সেক্টর-১১৯ এলাকার একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবাসনের একটি টাওয়ারের ২২ তলায় ভয়ঙ্কর আগুন লাগে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। ‘দ্য অরণ্য’ সোসাইটিতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আগুনে কেউ আটকে পড়েননি। ওই আবাসনে থাকা সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। দমকল বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আগুন উপরের তলাগুলিতে ছড়িয়ে না পড়ে।
এসি বিস্ফোরণের জেরেই আগুন:
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, একটি এসি বিস্ফোরণের কারণেই এই আগুন লাগে। ২২ তলার একাধিক ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি সেক্টর-১১৩ থানার আওতাধীন এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। গৌতমবুদ্ধ নগরের চিফ ফায়ার অফিসার (সিএফও) এবং স্থানীয় থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি গাড়ি:
নয়ডা পুলিশ জানিয়েছে, ২৯ জুন ২০২৬, সেক্টর-১১৩ থানার অন্তর্গত সেক্টর-১১৯ এলাকার অরণ্য সোসাইটির ২১ তলায় অবস্থিত একটি ফ্ল্যাটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ করে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। গৌতমবুদ্ধ নগরের সিএফও এবং স্থানীয় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেউ আটকে পড়েননি এবং কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি।
Kolkata,West Bengal
Jun 29, 2026 10:16 AM IST
