Last Updated:
Nadia News: হাসপাতাল আর ডাক্তারদের বিরুদ্ধে ওঠা ঝুড়ি ঝুড়ি অভিযোগে ইতি টানতে উদ্যোগী রাজ্য সরকার। একদিকে কলকাতায় যখন স্বাস্থ্য ভবনে দফায় দফায় চলছে বৈঠক, ঠিক তখনই আবার বেথুয়াডহরিতে দেখা গেল চমকপ্রদ ছবি।
বেথুয়াডহরি, নদিয়া: চিকিৎসক লিখতে পারবেন না কোনও ওষুধের কোম্পানির নাম, লিখতে হবে জেনেরিক ওষুধ, বেথুয়াডহরি হাসপাতালে বিধায়কের নয়া দাওয়াই! বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ্যে আসার পর রাজ্যে গঠিত হয়েছে নয়া সরকার। আর তারপর থেকেই শোনা যাচ্ছে চমকের পর চমক।
বুধবার নাকাশিপাড়া বিধায়ক শান্তনু দে অতর্কিতভাবে হাজির হলেন বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই এদিন তাঁর এই পরিদর্শন বলে জানা যায়। এদিন হাসপাতালে পৌঁছে তিনি বিএমওএইচ-এর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনের পর বিধায়ক জানান, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, “এখন হাসপাতাল যথেষ্ট পরিষ্কার রয়েছে, সেটা দেখে ভাল লাগছে। আমি চাই প্রতিদিনই যেন এই পরিবেশ বজায় থাকে।” তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, হাসপাতালের বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা এখনও রয়েছে, যা দ্রুত সমাধানের প্রয়োজন।
এদিন চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের কথাও তুলে ধরেন বিধায়ক। তাঁর দাবি, এক রোগীকে চিকিৎসক একটি চিরকুটে বাইরে থেকে একটি ওষুধ কিনতে বলেছেন যার দাম প্রায় ১৩০০ টাকা! এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শান্তনু দে বলেন, “মুমূর্ষু রোগীরা যাতে স্বচ্ছতার সঙ্গে চিকিৎসা পান, সেটাই আমরা চাই। এখন জিরো পার্সেন্ট টলারেন্সে দুর্নীতি ও দালালমুক্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে। কোনরকম বাইরের কোম্পানির ওষুধের নাম লেখা যাবে না চিকিৎসকদের লিখতে হবে জেনারিক ওষুধ।”
চিকিৎসকদের উদ্দেশে তিনি আবেদন জানান, প্রেসক্রিপশনে শুধুমাত্র জেনেরিক নাম ব্যবহার করার জন্য। কোনও নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে রোগীদের বাইরে থেকে কিনতে বাধ্য করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে কোনও রকম হয়রানির শিকার না হন, সেই বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকার বার্তা দেন
মৈনাক দেবনাথ
Kolkata,West Bengal
