Last Updated:
Nepal Earthquake Alert: বিধ্বংসী বন্যা ও হিমবাহ ধসে বিপর্যস্ত নেপাল! এবার গোঁদের উপর বিষফোঁড়া! হড়পা বানে প্রলয়ের মধ্যেই ভূমিকম্পের হুমকির সম্মুখীন পাহাড়ি দেশ। মাত্র এক ঘণ্টার ব্যবধানে তিব্বত-নেপাল সীমান্তে আছড়ে পড়ল দুটি ভূমিকম্প।
কাঠমান্ডু: বিধ্বংসী বন্যা ও হিমবাহ ধসে বিপর্যস্ত নেপাল এবার ভূমিকম্পের হুমকির সম্মুখীন। চিন সীমান্তের কাছে ভোতে কোশী ও ত্রিশূলী নদীতে প্রবল স্রোত বইছে। আর এই ধ্বংসযজ্ঞের মধ্যেই মাত্র এক ঘণ্টার ব্যবধানে তিব্বত-নেপাল সীমান্তে রাতে আঘাত হানল দুটি ভূমিকম্প। প্রথম কম্পনটি তিব্বতে ৪.৯ মাত্রার এবং দ্বিতীয়টি নেপালে ৩.২ মাত্রার ছিল। দুটিরই কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এই মৃদু কম্পনগুলিও বড় ধরনের ভূমিধসের কারণ হতে পারে।
