Shehzad Poonawala Quits BJP : ২৪ ঘণ্টা আগেও কংগ্রেসকে ধরাশায়ী করতে টিভিতে ছোটাচ্ছিলেন বিজেপির বিজয় রথ। হঠাৎ তাকে ঘিরেই শুরু হয়েছে পদত্যাগের জল্পনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, আজই পদ্ম শিবির থেকে সরে দাঁড়াবেন বিজেপির অন্যতম মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। বিজেপির জাতীয় মুখপাত্র ছিলেন তিনি। এতদিন যার বাক্য়বাণে থমকাতে হত কংগ্রেসের তাবড় নেতাকে, এবার সেই শেহজাদ সরে যেতে পারেন গেরুয়া শিবির থেকে। শোনা যাচ্ছে , শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করবেন তিনি।
কেন শেহজাদের এই পদত্য়াগ
শুক্রবার বিজেপি নেতার এই পদত্যাগের খবর প্রকাশিত হয়েছে NDTV-তে। মূলত, সোশ্যাল মিডিয়ার X হ্যান্ডেলে নিজের বায়োডেটা বদলে ফেলেন শেহজাদ। সেখানে বিজেপির জাতীয় মুখপাত্রের মুছে ফেলেন তিনি। পরিবর্তে তিনি লেখেন, সারা জীবন নরেন্দ্র মোদির ফলোয়ার থাকবেন তিনি। নতুন বায়োতে এই বিজেপি নেতা লিখেছেন, ‘ধর্ম- ইসলাম, সংস্কার-হিন্দু, আদর্শ-ভারতীয়, লেখক-‘GST কি যাত্রা’ লাইফ লং ফলোয়ার অফ নরেন্দ্র মোদি’ । NDTV-র খবর অনুযায়ী, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন পুনাওয়ালা।
কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন শেহজাদ
আদতে পেশায় একজন আইনজীবী শেহজাদ। কংগ্রেস থেকেই তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। ২০১৭ সালে সেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেই দল ছাড়েন বিজেপির প্রচারের পোস্টার বয়। সেই সময় রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দল ছাড়েন তিনি। শেহজাদের অভিযোগ, দলের সর্বময় কর্তা হিসাবে রাহুল গান্ধীকে রেখে দিতেই দলের প্রেসিডেন্ট পদের নির্বাচনে কারচুপি হয়েছে। একবার কংগ্রেস ছাড়ার পরই বিজেপি শেহজাদকে জাতীয় মুখপাত্রের পদে বসিয়ে দেয়।
শীঘ্রই সংবাদ সম্মেলন করবেন তিনি ?
বিজেপির তরফে এই বিষয়ে এখনও কোনও কিছু নিশ্চিত করা হয়নি। শোনা যাচ্ছে, শীঘ্রই এই বিষয়ে প্রেস বিবৃতি দেবেন শেহজাদ। সম্প্রতি অতীতের একটি ইন্টারভিউয়ের ক্লিপ শেয়ার করেন পুনাওয়ালা। যেখানে তাংকে বলতে শোনা যাচ্ছে, এবার সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পালা।
ভাই-দাদা দুজনেই সক্রিয় রাজনীতির অংশ
শেহজাদ আসলে কংগ্রেসের মুখপাত্র তেহসিন পুনাওয়ালার ভাই। দুজনই সক্রিয় রাজনীতিতে জড়িত। প্রায়শই ন্যাশনাল টেলিভিশনে দুই ভাইকেই উত্তপ্ত ডিবেটে অংশ নিতে দেখা যায়। তেহসিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক বলেই পরিচিত। যার অর্থ বাইরে বিভেদ থাকলেও ঘরে আদর্শগত বিবাদ মাথায় আনেন না দুই ভাই।