Last Updated:
ভোট গণনা ঘিরে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে অন্যান্য রাজ্যের পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ নজর রয়েছে পশ্চিমবঙ্গের দিকেই। দলীয় সূত্রে জানা গেছে, বিজেপির সদর দফতরে ইতিমধ্যেই ফলাফল উপলক্ষে ভোজের প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রায় ৪০০–৫০০ জনের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে রাখা হয়েছে বাঙালির জনপ্রিয় মিষ্টি দই ও রসগোল্লা।
নয়াদিল্লি: চার রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলের ফলাফল আজ। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজর বাংলার দিকেই। ইতিমধ্যেই সদরদফতরে ভোজের প্রস্তুতি জোরদার। ৪০০-৫০০ জনের খাবারের আয়োজনে রয়েছে বাঙালির মিষ্টি দই, রসগোল্লা। বাংলা জয়ের গন্ধ পেতে শুরু করলে তৈরি হতে পারে ঝালমুড়িও। তবে শেষ পর্যন্ত বাংলায় মিষ্টিমুখ হবে কি বিজেপির? জবাবের অপেক্ষায় পন্ডিত দিন দয়াল উপাধ্যায় মার্গের সদরদফতরও।
শুরু হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরি—এই পাঁচটি রাজ্যের মোট ৮২৩টি আসনের ফলাফল আজ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথমে পোস্টাল ব্যালট গণনা , পরে ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা।
সকাল থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম এক থেকে দুই ঘণ্টার মধ্যেই প্রাথমিক ট্রেন্ড সামনে আসতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র আরও স্পষ্ট হবে এবং সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, টিভিকে প্রধান বিজয়, মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন এবং উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ধর্মদম কেন্দ্র থেকে টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে লড়ছেন। অভিজ্ঞ এই রাজনীতিবিদ একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই অঞ্চলে শক্তিশালী জনভিত্তি গড়ে তুলেছেন। ইউডিএফ এবং বিজেপি—উভয় পক্ষের প্রার্থীর মুখোমুখি হয়ে বিজয়নের এই লড়াই অত্যন্ত নজরকাড়া। তাঁর শাসনকাল ও প্রশাসনিক কাজকর্ম ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
