৩০ লক্ষ টাকা জমা করলে কত আয়?
কোনও প্রবীণ নাগরিক যদি SCSS-এ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং সুদের হার ৮.২% থাকে, তাহলে বছরে সুদ হবে ২,৪৬,০০০ টাকা। এই সুদ প্রতি ত্রৈমাসিকে অর্থাৎ তিন মাস অন্তর দেওয়া হয়। অর্থাৎ প্রতি তিন মাসে অ্যাকাউন্টে ৬১,৫০০ টাকা আসবে। মাসের হিসেবে দেখলে এটি গড়ে প্রায় ২০,৫০০ টাকার নিয়মিত আয়ের সমান।
তবে মনে রাখতে হবে, এই টাকা হল মূল বিনিয়োগের উপর পাওয়া সুদ। ৩০ লক্ষ টাকার মূলধন প্রকল্পে থেকে যাবে এবং ম্যাচিউরিটির সময় নিয়ম অনুযায়ী তা ফেরত পাওয়া যাবে।
