নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর হেয়ারস্টাইল এবং মেকআপেই খরচ হয়েছে ৪ কোটি ৪৯ লক্ষ টাকা। খরচ-খরচার হিসেব প্রকাশ করে জানাল ইজ়রায়েল সরকার। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অগাস্ট মাসের যে খরচ-খরচার হিসেব প্রকাশ করা হয়েছে, তাতেই বিষয়টি খোলসা হয়েছে। (Benjamin Netanyahu Beauty Bills)
খরচ-খরচার যে হিসেব প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, হেয়ার এবং মেকআপের পিছনে যত টাকার খরচ দেখানো হয়েছে, তার ৯০ শতাংশই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুর পিছনে খরচ হয়েছে। যে সময়ের হিসেব পেশ করা হয়েছে, তার অধিকাংশ সময় ক্ষমতায় ছিলেন নেতানিয়াহুই। (Benjamin Netanyahu Expenses)
তথ্য জানার স্বাধীনতায় ২০২৫ সালের ডিসেম্বরে খরচ-খরচার হিসেব চেয়ে আবেদন জানিয়েছিলেন অ্যাটর্নি ইয়ারা উইঙ্কলার-শালিত। সেই মতোই হিসেব প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, যত সময় এগিয়েছে হেয়ার এবং মেকআপের খরচ বেড়েছে বছর বছর।
২০২২ সালে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নাফতালি বেনেট এবং ইয়ের লাপিদ। তাঁদের পিছনে খরচ হয় ২৬.৩৪ লক্ষ টাকা। ২০২৩ সালে নেতানিয়াহু ক্ষমতায় আসার পর সেই খরচ বেড়ে ৯৭.৫২ লক্ষ টাকা হয়। সেই বছর হেয়ার এবং মেকআপ খাতে খরচ হয় ৯৮.৩৮ লক্ষ টাকা। ২০২৫ সালে সবচেয়ে বেশি খরচ হয় ১ কোটি ৬ লক্ষ।
আরও পড়ুন: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইজ়রায়েলের। ওই বছর সেপ্টেম্বর এবং নভেম্বরে নেতানিয়াহুর হেয়ারস্টাইলের পিছনে খরচ হয় ২.৪৮ লক্ষ টাকা। ১.৫১ লক্ষ টাকা খরচ হয় মেকআপে। ওই বছর অক্টোবর মাসে নেতানিয়াহুর হেয়ারস্টাইলের পিছনে ৭৭ হাজার ৭৬ টাকা খরচ হয়।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে চারদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। চার দিনের ওই সফরে নেতানিয়াহুর হেয়ার-মেকআপে ১২.৯ লক্ষ টাকা খরচ হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে ওয়াশিংটন গিয়েছিলেন তিনি, যাতে তাঁর হেয়ার-মেকআপ বাবদ খরচ হয় ১০.৯৯ লক্ষ টাকা।
জামাকাপড়, আতিথেয়তার খরচের আলাদা হিসেব প্রকাশ করা হয়েছে। নেতানিয়াহুর ক্ষেত্রে ১.২৮ কোটি, বেনেটের ক্ষেত্রে ১৮.১৫ লক্ষ এবং বেনেটের জন্য ২.৪৮ লক্ষ টাকা খরচ হয়েছিল। তবে কিছু খরচ এখনও গোপন রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ আর্টিস্টের নামও প্রকাশ করা হয়নি।
BJP News: বিজেপি কার্যালয়ে ‘ঋতব্রত তৃণমূল’-এর তারক সিং