কলকাতা: ফলতায় পুনর্নির্বাচনের আজ রেজাল্ট আউট। মূলত, ২৯ এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। কিন্তু শেষ অবধি ব্যাপক কারচুপির অভিযোগে, সেই ভোট পুরোপুরি বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এরপর ফের ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করা হয়। কিন্তু ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ভোটের আগে, ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা-র সমর্থনে নির্বাচনী প্রচারে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে গত ২১ তারিখ সেখানে পুনর্নির্বাচন হয়। সকাল থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ ছিল খোদ ‘পুষ্পা’র বাড়ির এলাকা। ছিল কেন্দ্রীয় বাহিনীও। পুনর্নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুনর্নির্বাচনের সাক্ষী ছিল ফলতা। এবার ফলাফল জানার অপেক্ষায় প্রহর গোনা শুরু।
আরও পড়ুন, এটা পার্টি অফিস নয়, কারও বাপের জমিদারি নয়; পুরসভার অধিবেশন ঘিরে তৃণমূলকে কড়া আক্রমণ সজল ঘোষের