Last Updated:
ফিলিপিন্সের মিন্দানাওতে সোমবার (৮ জুন) ৮.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।
মানিলা: ফিলিপিন্সে জোড়া ভূমিকম্প সোমবার সকালে ! ১১ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৮.১ এবং ৬.৩। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে।
ফিলিপিন্সের উপকূলে ৮.২ মাত্রার ভূমিকম্পের পর এশিয়াজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়া, ফিলিপিন্স আর জাপানের কর্তৃপক্ষ সোমবার সকালে শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে।
Philippine Institute of Volcanology and Seismology জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল General Santos শহরের দক্ষিণ-পশ্চিমে ১৩ কিলোমিটার (৮ মাইল) দূরে Mindanao দ্বীপে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। এটি স্থানীয় সময় সোমবার সকাল ৭:৩৭ মিনিটে আঘাত হানে।
আমেরিকার সরকারি এজেন্সি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের বাইরে চলে যেতে আর সমুদ্র সৈকত ও বন্দরের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
ভোর তখন সাড়ে ৫টা। আচমকাই দুলে ওঠে মিন্ডানাও দ্বীপ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ছোটাছুটি শুরু করে দেন অনেকে। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়াতেও ভূমিকম্পের খবর জানিয়ে পোস্ট করতে শুরু করেন অনেকে। কেউ লেখেন, ‘‘পায়ের তলার মাটি কাঁপছে।’’ আবার কেউ ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, ‘‘জিনিসপত্র সব উল্টে পড়ে গেল। মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে।’’ এর মধ্যেই বিভিন্ন এলাকা থেকে বাড়ি ভাঙার খবর আসতে শুরু করে। বেশ কিছু ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি, দোকানপাট।
এদিকে রবিবার গভীর রাতে দুলে উঠল শহর কলকাতা। তীব্র কম্পন অনুভূত হল রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভূমিকম্পের জেরেই এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ভুটান বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। কম্পন অনুভূত হল খাস কলকাতায়। বেশ খানিকক্ষণ ধরে কম্পন অনুভব করেন অনেকে। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও। রাত ১১টা বেজে ৬ মিনিটে কম্পন অনুভূত হয়।
Kolkata,West Bengal
