মুম্বই: পরের আইপিএলের আগে পুরো কোচিং স্টাফ বদলে ফেলছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। মাহেলা জয়বর্ধনেকে (Mahela Jayawardene) সরিয়ে দলের হেড কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে কায়রন পোলার্ডকে (Kieron Pollard)। এবার সাপোর্ট স্টাফও বদলে ফেলছে মুম্বই ইন্ডিয়ান্স।

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স থেকে ঘোষণা করা হল, কোচিং স্টাফদের বদলে ফেলা হচ্ছে। লাসিথ মালিঙ্গা (Lasith Malinga), পারস মামব্রে ও কার্ল হপকিন্সের সঙ্গে চুক্তি নবীকরণ করা হচ্ছে না। মালিঙ্গা ও মামব্রে ছিলেন দলের সহকারী বোলিং কোচ। ফিল্ডিং কোচ ছিলেন হপকিন্স। তবে তাঁদের পরিবর্তে কারা দায়িত্ব পাচ্ছেন, সেটা এখনও বলা হয়নি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।

মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। যশপ্রীত বুমরার মেন্টর বলা হতো তাঁকে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং শুরু করেন। ২০২৩ সালের অক্টোবরে মালিঙ্গা বোলিং কোচ হিসাবে যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০২৪ সালের আইপিএলের আগে। ২০২৫ সালে মামব্রে ও হপকিন্স যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে। এর আগে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বইয়ের বোলিং কোচ ছিলেন মামব্রে।

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লাসিথ, পারস ও কার্লের অবদানের জন্য আমরা হৃদয় থেকে কৃতজ্ঞ। ওঁদের দায়বদ্ধতা, যে সম্পর্ক গড়ে তুলেছিলেন, যে সমস্ত স্মৃতি রেখে গেলেন, ওঁদের সফর সকলে মনে রাখব।’ 

 

প্রথম দল হিসাবে পাঁচবার আইপিএল জেতার নজির গড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে। কিন্তু গত ছয় মরশুম ধরে ফাইনালে উঠতে পারেনি তারা। ১৬ ডিসেম্বর গোয়ায় আয়োজিত হবে আইপিএলের নিলাম। ১৫ নভেম্বরের মধ্যে দলগুলিকে জানাতে হবে কাদের ধরে রাখছে আর কাদের ছেড়ে দেবে।

আরও পড়ুুন: প্রথমবার এক ম্যাচে ১০ উইকেট, বারাণসী গিয়ে বদলে যায় প্রদীপ্তর জীবন, জয়ের হ্যাটট্রিক বাংলার

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog SUMO Reward Points SUMO Subscriptions – WooCommerce Subscription System SUMO WooCommerce Dynamic Pricing Discounts SUMO WooCommerce Measurement Price Calculator SUMO WooCommerce Payment Plans – Deposits, Down Payments, Installments, Variable Payments etc SUMO WooCommerce Pre-Orders SUMO WooCommerce Product Image Watermark SUMO WooCommerce Waitlist Sunara - Solar & Renewable Energy Elementor Pro Template Kit SUNE – Charity / Nonprofit / Fundraising WordPress Theme