নয়ডা : বহুতলের ফ্ল্যাটে ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাল দমকলের ৬টি ইঞ্জিন। ঘটনার জেরে ওই হাই-রাইজ বিল্ডিং-সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর অনুযায়ী, AC বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটেছে। ব্লিডিংয়ের ২২ তলার একটি ফ্ল্যাটে AC ফেটে এই পরিস্থিতি তৈরি হয়। উত্তরপ্রদেশের নয়ডার ১১৯ নম্বর সেক্টরের একটি সোসাইটির ঘটনা। এলাকাটি পড়ছে ১১৩ নম্বর সেক্টর থানা এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যে আগুনের ভিডিওয় সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বহুতলের ওই ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গৌতম বুদ্ধ নগরের দমকল আধিকারিক এবং স্থানীয় পুলিশও। উদ্ধারকাজ তদারকি করছেন তাঁরা।
#WATCH | Noida, Uttar Pradesh: Fire broke out at a a flat at Aranya Society, Sector-119, within the jurisdiction of the Sector-113 police station. Six fire service tenders have arrived at the scene. Firefighting operations are underway. There have been no casualties as of now. pic.twitter.com/sKTFv8zqjm
— ANI (@ANI) June 29, 2026
একইভাবে নয়ডার সেক্টর ৯-এর একটি বস্তিতেও আগুন লাগে এদিন। সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
চলতি মাসের গোড়ার দিকে নয়ডায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেক্টর ৭৫-এ আচমকা আগুন দেখতে পাওয়া যায়। ওই এলাকায় একটি বহুতলের ১২ তলায় আগুন লাগে। খুব কম সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ওই ফ্ল্যাটের বাসিন্দারা ছাড়াও গোটা আবাসনেই ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। আগুন নেভানোর লড়াইয়ে নামে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
নয়ডার সেক্টর ৭৫-এ একটি রেসিডেন্সিয়াল সোসাইটির ফ্ল্যাটে দ্বাদশ ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর নেন এবং আধিকারিকদের ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুত করার ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। প্রশাসনকে সর্বস্তরে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এই সেক্টর ৭৫ থেকেই মিনিট ১৫ দূরে সেক্টর ৫২-র একটি পেয়িং গেস্টেও আগুন লাগে। আধিকারিকরা জানান, ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ রয়েছে এবং উপরের তলাগুলো পিজি সুবিধা হিসেবে ব্যবহৃত হয়। আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে দমকলের দু’টি গাড়ি পাঠানো হয়।
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন