বাড়িতে রাখা সোনা থেকেই হবে মোটা আয় ! জেনে নিন গোল্ড মনিটাইজেশন স্কিমের সম্পূর্ণ হিসেব


কী এই গোল্ড মনিটাইজেশন স্কিম?

গোল্ড মনিটাইজেশন স্কিমের আওতায় কোনও ভারতীয় নাগরিক তাঁর বাড়ি বা ব্যাঙ্ক লকারে রাখা সোনা—যেমন গয়না, গোল্ড কয়েন বা গোল্ড বার—নির্দিষ্ট সময়ের জন্য ব্যাঙ্কে জমা রাখতে পারেন। এর বদলে ব্যাঙ্ক সেই সোনার উপর সুদ দেয়। ম্যাচিউরিটির সময় গ্রাহক চাইলে সেই সময়কার সোনার বাজারদর অনুযায়ী টাকা নিতে পারেন অথবা ফের ফিজিক্যাল গোল্ডও নিতে পারেন।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বাড়ি, প্রতিষ্ঠান এবং মন্দিরে পড়ে থাকা নিষ্ক্রিয় সোনাকে অর্থনীতির কাজে লাগানো এবং দেশের সোনা আমদানির উপর নির্ভরতা কমানো।

এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই জেনে রাখুন

এই স্কিমের সবচেয়ে বড় শর্ত, যে গয়না জমা দেওয়া হয়, ঠিক সেই গয়নাই ফেরত পাওয়া যায় না। ব্যাঙ্ক সেই গয়না গলিয়ে গোল্ড বারে রূপান্তরিত করে। যদি গয়নায় কোনও পাথর বা অলঙ্করণ থাকে, তাহলে তা আগে খুলে গ্রাহককে ফেরত দেওয়া হয়।

এছাড়াও সোনার বিশুদ্ধতা পরীক্ষার সময় যদি তাতে কোনও ভেজাল বা অন্য ধাতুর মিশ্রণ ধরা পড়ে, তাহলে জমা হিসেবে গ্রহণযোগ্য সোনার পরিমাণ কমে যেতে পারে।

কীভাবে কাজ করে এই প্রক্রিয়া?

প্রথমে কোনও অনুমোদিত ব্যাঙ্কে KYC সম্পূর্ণ করে জিরো ব্যালেন্স গোল্ড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর ব্যাঙ্কের অনুমোদিত Collection and Purity Testing Centre (CPTC)-এ সোনা জমা দিতে হয়। সেখানে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা হয় এবং 995 ফাইননেস অনুযায়ী তার মূল্য নির্ধারণ করা হয়।

তারপর ব্যাঙ্ক প্রায় ৩০ দিনের মধ্যে সেই সোনার মূল্য গ্রাহকের অ্যাকাউন্টে ক্রেডিট করে এবং একটি ডিপোজিট সার্টিফিকেট ইস্যু করে।

বর্তমানে কোন স্কিম চালু রয়েছে?

কেন্দ্র সরকার মার্চ ২০২৫ থেকে GMS-এর মিডিয়াম টার্ম এবং লং টার্ম স্কিম বন্ধ করে দিয়েছে। বর্তমানে শুধুমাত্র Short Term Bank Deposit স্কিম চালু রয়েছে, যার মেয়াদ ১ থেকে ৩ বছর।

সোনা জমা দেওয়ার আগে কী কী দেখে নেবেন?

সোনা জমা দেওয়ার আগে সুদ কীভাবে দেওয়া হবে, তা ভালভাবে জেনে নেওয়া জরুরি। কিছু ব্যাঙ্ক প্রতি বছর সুদ দেয়, আবার কিছু ব্যাঙ্ক শুধুমাত্র ম্যাচিউরিটির সময় সুদ প্রদান করে।

এছাড়াও সময়ের আগে টাকা তোলার সুবিধা আছে কি না এবং ম্যাচিউরিটির সময় টাকা নগদে পাওয়া যাবে নাকি সোনায়, সেটাও আগে পরিষ্কারভাবে জেনে নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Social Share & Locker Pro Pack (W&B) Social Share & Locker Pro WordPress Plugin Social Share Page Views AddOn – WordPress Social Share top Bar AddOn – WordPress Social Store Locator – Reviews & Ratings Add-on Social Stream for WordPress — Add Facebook Youtube Instagram Feed to WordPress Social Timeline – WordPress Social Stream Social Wall Addon for UserPro Social Warfare – Pro SocialChef – Social Recipe WordPress Theme