কলকাতা: গোবিন্দের (Govinda) নামে তিনি নিজেই যে বিচ্ছেদের মামলা করেছিলেন, সেটা এখন ওপেন সিক্রেট। গোবিন্দ আর সুনীতা আহুজা (Sunita Ahuja) যে দীর্ঘদিন থেকেই আলাদা থাকছেন, সেটা বারে বারেই প্রকাশ্যে চলে এসেছে। বেশ কিছুদিন আগেই এই কথা প্রকাশ্যে চলে এসেছিল যে, সুনীতা বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়ের করেছেন। তবে তারপরে তাঁদের আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছিল, মামলা তুলে নিয়েছেন সুনীতা। গোবিন্দের সঙ্গেই থাকতে চান তিনি। এরপরে গণেশ চতুর্থী থেকে শুরু করে করবা চৌথ, সমস্ত অনুষ্ঠানই গোবিন্দের সঙ্গেই পালন করেছেন সুনীতা। তবে সদ্যই আবার ছেলেকে সঙ্গে নিয়ে সুনীতার আদালতে যাওয়াকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে উঠেছে। ফের কী তাহলে গোবিন্দের বিরুদ্ধে আদালতে গেলেন সুনীতা? তবে এবার গোবিন্দ পত্নী নিজেই প্রকাশ্যে আনলেন সত্যিটা।
কেন বিচ্ছেদের মামলা তুলে নিলেন সুনীতা?
সদ্যই বিমানবন্দরে কোমল রানি স্বর্ণকারের সঙ্গে একটি ভিডিও প্রকাশ্যে আসে গোবিন্দের। এই অভিনেত্রীর সঙ্গেই আগামী সিনেমায় দেখা যাবে গোবিন্দকে। গুঞ্জন, এই অভিনেত্রীর সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ। আর সেই কারণে, তিনিও নাকি সুনীতার সঙ্গে বিচ্ছেদই চান। আর এবার, বিচ্ছেদের মামলা নিয়ে মুখ খুললেন সুনীতা নিজেই। তিনি জানালেন যে, তিনি জানতে পেরেছেন, গোবিন্দ আসলে বিচ্ছেদই চান। সুনীতার সঙ্গে বিচ্ছেদ করে, কোমল রানি স্বর্ণকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান গোবিন্দ। তাঁরা নাকি সেই পরিকল্পনাই করছেন। সেটা আটকানোর জন্যই বিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা। তিনি চান না, গোবিন্দ নতুন করে কোনও সম্পর্কে জড়ান।
প্রসঙ্গত, সুনীতার এই পদক্ষেপকে সমর্থন করেছেন রাখী সবন্ত (Rakhi Sawant)। সুনীতার উদ্দেশে তিনি বলেছেন যে, সুনীতা চাইলে গোবিন্দকে গুলি করে দিতে পারতেন বা বিষ খাইয়ে দিতে পারতেন। অথবা নীল ড্রামে ভরে রেখে দিতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেননি। সুনীতা গোবিন্দকেই ভালবাসেন। পাশাপাশি রাখী সবন্ত বলেছেন, সুনীতার উচিত ২০০ কোটির ওপর নজর দেওয়া। গোবিন্দের থেকে সম্পত্তি বুঝে নেওয়া। তৃতীয় ব্যক্তি কেউ যদি সম্পর্কে আসেন, তাহলে আর সুনীতা কিছুই পাবেন না। অন্যদিকে গোবিন্দ সুনীতাকে উদ্দেশ্য করে বলেছেন যে, কিছু না জেনে এইভাবে কোনও মানুষকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়।