Last Updated:
আইপিএলের তারকা ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করা হয় মগড়া থানায়। অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার।
ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ দায়ের করা হয় মগড়া থানায়। অভিযোগ অসত্য দাবী করলেন ক্রিকেটারের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(IPL) ক্রিকেটে দিল্লী দলের নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটার অভিষেক। বাংলা দলেরও ভরসা অভিষেক, তাঁর বাড়ি চন্দননগরে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী গত ২৩ তারিখে মগড়া থানায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, সারে তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের। তারা বিয়ে করবেন ঠিক ছিল। কিন্তু বছর দেরেক আগে তাদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়।তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি। তরুণী তার মাকে নিয়ে থানায় অভিযোগ জানাতে আসেন। ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং মগড়া থানায় আসেন। সেখানে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র আইসি মগড়া সৌমেন বিশ্বাস সঙ্গে আলোচনা করেন এবং কি করনীয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিষেক পোড়েল বর্তমানে ব্যাঙ্গালোরে আছেন। তিনি জানিয়েছেন, সবে আইপিএল শেষ হয়েছে। এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন, এখন ক্রিকেটারদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তার বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে সেটাও মিথ্যা।
অভিষেকের বান্ধবী বলেন, “আমার সাথে ২০২৩ সালে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মাধ্যমে আলাপ হয়। আমাদের দুজনেরই বন্ধুকে বলে অভিষেক আমার সাথে কথা বলিয়ে দেয়ার জন্য। তারপর কথা বলা শুরু হয় তারপর দুজনে প্রেমের সম্পর্কের মধ্যেই ছিলাম। অভিষেকের পরিবারের সাথে আমার পরিবারের দেখা করায়। যখন সম্পর্কটা দুটো বাড়ি জানতে পারে তারপর দুটো বাড়িতেই সম্পর্কটা মেনে নেয়। আমরা দুই পরিবার মিলে ঘুরতে গেছিলাম। সেই বছরই আইপিএল খেলেছিল। সম্পর্ক শুরুর সময় বলেছিল আমাকে ও বিয়ে করবে। আমাদের দুজন দুজনের বাড়ি প্রায়ই যাতায়াত থাকতো। দেড় বছর পর থেকে আমি জানতে পারি একাধিক মেয়ের সাথে ওর সম্পর্ক রয়েছে। তারপর ওকে বলার পর বারবার আমার কাছে ক্ষমা চাইতে থাকে। আমি ক্ষমা করে দিই। গত ২৫ ডিসেম্বর ২০২৫ রেজিস্ট্রি বিয়ে করার জন্য প্রতিশ্রুতি দেয় এবং কাগজপত্র তে সইও করে জমা করা হয় কলকাতাতে। সেই সময় দুটো পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। তারপরও জানতে পারি আমাকে আবার ধোঁকা দিয়েছে। আমি এই বছরের ফেব্রুয়ারি মাসে জানতে পারি বিভিন্ন মেয়েদের গোপন ভাবে ছবি নিয়ে নিত এবং ব্ল্যাকমেইল করতো এবং আমার সাথে তাই করেছে, এবং সেই সব আমি দেখেছি। বাধ্য হয়ে এইসব হওয়ার পর আমি পুলিশের কাছে অভিযোগ করি। আমাকে শেষবারের মতো ফোন করে ২২শে জুন আমাকে হুমকি দেয়। আমি সব অডিও পুলিশকে দিয়েছি। যেটা করেছে সেটা ঠিক করেনি আমি চাই অভিষেকের শাস্তি। পুলিশের উপরে আস্থা আছে তারা বলেছেন অভিষেকের অবশ্যই শাস্তি হবে”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
