কলকাতা: শেষ হল সানি ঘোষ রায়ের পরিচালিত, ‘গুহাকালী’-র শ্যুটিং। জি ফাইভে মুক্তি পাওয়ার কথা এই সিরিজ, এটিকে ‘শ্বেতকালী’-র সিক্যুয়াল ও বলা যায়। এর আগে, শ্বেতকালী সিরিজে অভিনয় করেছিলেন, ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), রাজদীপ গুপ্ত (Rajdeep Gupto), সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandhopadhyay), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) এবং সপ্তর্ষী মৌলিক (Saptarshi Maulik)। ধান্যকুড়িয়া রাজবাড়িতে এই বাড়ির শেষ দিনের শ্যুটিং হল। প্রকাশ্যে এসেছে শেষদিনের শ্যুটিংয়ের ছবি। মাইথোলজিকাল হরর এই সিরিজ ৭টি এপিসোডের। সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন, সঞ্জীব।
মাইথোলজিক্যাল হরর-এর নতুন সিরিজে ঐন্দ্রিলা-সুরঙ্গনা
এই সিরিজে গল্পের মুখ্যচরিত্র উর্বী একটি গ্রামে আসে, ‘গুহাকালী’-র উৎসবে। বিজ্ঞান এবং অন্ধবিশ্বাসের এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দিয়ে এগিয়ে যাবে এই সিরিজ। এক নববধূকে জীবন্ত প্রতিমা হিসেবে কল্পনা করা হয়, কিন্তু তারপরে, কোন পথে মানুষকে এগিয়ে নিয়ে যাবে একটি অন্ধবিশ্বাস? সেই গল্পই ফুটে উঠবে এই সিরিজ জুড়ে। এই সিরিজে উর্বী একজন যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক চিকিৎসক, যে নিজের দাম্পত্য জীবনের সমস্যা এবং গর্ভাবস্থা নিয়ে সমস্যায় জর্জরিত। জীবনের একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আর ঠিক এই সময়েই, উর্বী এসে পৌঁছয় একটি গ্রামে। সেখানকার একটি পুজো, অন্ধবিশ্বাসের সঙ্গে জড়িয়ে পড়ে সে। ‘শ্বেতকালী’-র মতোই এই সিরিজ জুড়ে থাকবে মাইথোলজিক্যাল হরর-এর ছোঁয়া।
এই সিরিজে সুরঙ্গনার চরিত্রটিও যথেষ্ট আকর্ষণীয়। তাঁকে দেখা যাবে, তারা রায়চৌধুরীর চরিত্রে। এক নববধূ, যাকে নিয়ে গোটা গ্রামের মানুষের বিশ্বাস যে, তার ওফর অলৌকিক কিছুর ভর হয়েছে। গোটা গ্রামের মানুষ তাকে এক জীবন্ত দেবী হিসেবে কল্পনা করে। অন্যদিকে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যাবে, তারার স্বামী, অর্ক রায়চৌধুরীর চরিত্রে। তারাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য তিনি বদ্ধপরিকর। তারাকে এই পরিস্থিতিে উদ্ধার করার জন্য, সে লড়াই চালিয়ে যাচ্ছে। সপ্তর্ষি মৌলিককে দেখা যাবে ‘আদিত্য রায়চৌধুরী’র চরিত্রে। তিনি রায়চৌধুরী পরিবারের বড় ছেলে পারিবারিক আনুগত্য ও যুক্তিবোধের মাঝে আটকে থাকা এমন এক ব্যক্তি যে এই ২টোর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলে। নিজের স্ত্রী চৈতালী আর পরিবারের সঙ্গে মানিয়ে চলা একটা চরিত্র।