নয়াদিল্লি: বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavashi) নিয়ে কটাক্ষ করতে গিয়ে নিজেদের মুখ পোড়াল পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ধিক্কৃত হলেন পাক ক্রিকেট বিশেষজ্ঞ।
বৈভব সূর্যবংশীর ব্যাট নিয়ে প্রশ্ন তুলেছেন পাক ক্রিকেট বিশেষজ্ঞ ডক্টর নওমান নিয়াজ (Dr Nauman Niaz) অভিযোগ করেছেন যে, এই ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান তার ব্যাটের শক্তি বাড়ানোর জন্য তাতে ‘এআই চিপ’-এর ব্যবহার করে। এই দাবি সামনে আসার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে হুলস্থূল পড়ে যায়। এমনকী, স্বয়ং বৈভব সূর্যবংশীও এর জবাব দিয়েছে যে, ভগবান তার ব্যাটে আগে থেকেই এআই চিপ লাগিয়ে দিয়েছেন।
পাকিস্তানের অপমান
এই হট্টগোলের মধ্যে আইসল্যান্ড ক্রিকেট-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাকিস্তানকে অপমান করেছে। আইসল্যান্ড ক্রিকেটের ‘X’ অ্যাকাউন্ট প্রায়শই ব্যঙ্গাত্মক পোস্ট করে থাকে। তাদের সাম্প্রতিক পোস্টে সেই পাকিস্তানি বিশেষজ্ঞকে ট্রোল করা হয়েছে, যিনি বৈভব সূর্যবংশীর ব্যাটে ‘এআই চিপ’ থাকার দাবি করেছিলেন।
আইসল্যান্ড ক্রিকেট তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, “আমরা সেই এআই চিপগুলি কোথা থেকে কিনতে পারি, যা বৈভব সূর্যবংশী তার ব্যাটে ব্যবহার করে? আমরা আমাদের সেই ছন্দ হাতড়ে বেড়ানো ব্যাটসম্যানদের জন্য জানতে চাইছি, যারা নিজেদের নাম প্রকাশ করতে চান না।” পাকিস্তানের তরফে তোলা এই আজব দাবির জন্য প্রচুর ট্রোলিং হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Where can we buy the AI chips that Vaibhav Sooryavanshi uses in his bats? Asking on behalf of our struggling batters who wish to stay anonymous.
— Iceland Cricket (@icelandcricket) April 29, 2026
বৈভব সূর্যবংশীর উপর অভিযোগ
পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ নিয়াজ তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। তিনি ‘SmashHit’ নামে একটি শো-তে আলোচনা করার সময় বলেছিলেন যে, এই ছেলেটি হঠাৎ কোথা থেকে এল, ওর ব্যাটের তদন্ত হওয়া উচিত। যেমন ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং টেস্ট এজেন্সি (WADA) নিষিদ্ধ ড্রাগ সেবনের তদন্ত করে, তেমনই বৈভবের ব্যাট ল্যাবে পাঠিয়ে তার তদন্ত করা উচিত।
আরও পড়ুন: চমকে দেওয়ার মতো এই সমীক্ষার ফল! সবার থেকে আলাদা! কী বলছে ‘পিপলস পালস-এর Exit Poll’?
চলতি IPL -এ, বৈভব সূর্যবংশী ৯ ম্যাচে ৪০০ রান করেছে এবং এখন অরেঞ্জ ক্যাপ তার কাছেই রয়েছে। নিঃসন্দেহে বৈভব একজন অসাধারণ প্রতিভা, তবে এআই চিপ দিয়ে ব্যাটের শক্তি বাড়ানোর মতো দাবি হাস্যকর মনে হয়েছে বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: রাজ্যে পালাবদল? ক্ষমতায় আসছে BJP? নাকি মসনদে ফের TMC? কী ইঙ্গিত পোল ডায়েরির এগজ়িট পোল?