Last Updated:
মহারাষ্ট্রে এক মন্দিরের নির্মীয়মাণ সভাগৃহের একটি অংশ ধসে পড়ে। শেষ পর্যন্ত এই ঘটনায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, অনেকে আহত হয়েছেন বলে খবর।
মহারাষ্ট্রের পরভানি জেলার যশওয়াড়ি গ্রামে শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় হনুমান মন্দিরের নির্মীয়মাণ সভাগৃহের একটি অংশ ধসে পড়ে। ঘটনায় একাধিক ভক্ত আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ পর্যন্ত এই ঘটনায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার হওয়ায় সকাল থেকেই মন্দিরে দর্শনার্থীদের ভিড় ছিল। সেই সময় নির্মীয়মাণ সভাগৃহের ছাদের একটি অংশ এবং একটি সহায়ক স্তম্ভ হঠাৎ ভেঙে পড়ে। ধ্বংসাবশেষ নিচে দাঁড়িয়ে থাকা ভক্তদের ওপর আছড়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে। প্রাথমিক ভাবে ৭ জনের মৃত্যুর আশঙ্কার কথা সামনে এসেছে, এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে পুণ্যার্থীদের উদ্ধারের কাজ চলছে।
জানা গেছে, সভাগৃহটির নির্মাণকাজ গত কয়েক দিন ধরেই চলছিল। এই দুর্ঘটনার পর নির্মাণের মান ও নিরাপত্তা বিধি যথাযথভাবে মেনে চলা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উদ্ধারকাজ এখনও চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষতিগ্রস্তের সঠিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তাও জানার চেষ্টা চলছে।
Mumbai,Maharashtra
