Last Updated:
মেদিনীপুরের দাঁতনের বিখ্যাত পান এখন ভিন রাজ্যের বাজারেও দাপট দেখাচ্ছে। বেনারসি পানকে টেক্কা দিয়ে কীভাবে জনপ্রিয় হয়ে উঠছে এই এলাকার পান, জেনে নিন।
দাঁতন, রঞ্জন চন্দ: পানের কথা উঠলেই বাঙালির সবার আগে মনে পড়ে বেনারসের বিখ্যাত পানের কথা। ভারতীয় সংস্কৃতির এই ঐতিহ্যবাহী উপাদানের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা গল্প। তবে অনেকেই হয়তো জানেন না, প্রতিযোগিতার বাজারে ভিন্ রাজ্যের একচেটিয়া আধিপত্যকে টেক্কা দিয়ে এখন দেশের নানা প্রান্তে রফতানি হচ্ছে খাস পশ্চিম মেদিনীপুরের পান। নিজেদের জায়গা পোক্ত করে এই পান ব্যবসাকে কেন্দ্র করেই এখন লাভের মুখ দেখছেন দাঁতন এলাকার অসংখ্য মানুষ। তাঁদের রোজগারের অন্যতম মূল উৎস হয়ে উঠেছে অভিনব উপায়ে পানের প্রক্রিয়াকরণ।