কলকাতা: ভোটের ফলাফল ঘোষণার দুইদিন পরেই দুঃসাহসিক শ্যুটআউট। আর তাতেই প্রাণ হারালেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক (Suvendu Adhikari PA Murder) চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। তবে আততায়ীদের টার্গেটে কি শুধু তিনিই ছিলেন?
সূত্রের খবর অনুযায়ী তদন্তকারীরা নিশ্চিত যে আততায়ীদের হামলার নিশানায় ছিলেন একমাত্র চন্দ্রনাথ রথ। তাঁর শ্য়ুটআউট নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গাড়ির বাঁ দিকে বসেছিলেন শুভেন্দুর আপ্ত সহায়ক। গাড়ি দিয়ে রাস্তা আটকানোর পর, গাড়ির বাঁদিকেই সরে আসে আততায়ী। জানলার কাচে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পরপর গুলি করা হয়। চালক আততায়ীদের নিশানায় ছিলেন না, চন্দ্রনাথের পাশে থাকায় চালকের গায়ে গুলি লাগে’
গাড়িতে তৃতীয় একজন ছিলেন, যাঁর নাম মিন্টু। তবে তাঁকে টার্গেটে করা হয়নি, তাঁর কোনও আঘাত লাগেনি বলেই খবর পুলিশ সূত্রের।
‘শ্যুটআউটের পর মিন্টুই গাড়ি চালিয়ে চন্দ্রনাথ ও তাঁর গাড়িচালককে হাসপাতালে নিয়ে আসেন। কেন চন্দ্রনাথকে টার্গেট করা হল, কারা এর মাস্টারমাইন্ড? উত্তর খুঁজছে পুলিশ। গোটা বিষয়টির নেপথ্যে গভীর ষড়যন্ত্র আছে, মনে করছেন তদন্তকারীরা, খবর সূত্রের।
আরও পড়ুন:- বাড়ির ১৫০ মিটারের মধ্যেই খুন! শুভেন্দুর আপ্তসহায়কের হত্যাকাণ্ড নিয়ে কী জানাল পুলিশ?