নয়াদিল্লি : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ ও ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের স্বস্তি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলায় ক্লিনচিট পেলেন তিনি।
ভারতীয় কুস্তি সংস্থার প্রধান হিসেবে একাধিক কুস্তিগীরের যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বজরং পুনিয়া, বিনেশ ফোগাত, সাক্ষী মালিকের মতো দেশের শীর্ষস্তরের কুস্তিগীররা ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। ব্রিজভূষণের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ সামনে এসেছিল।
Women wrestlers alleged sexual harassment case: Delhi’s Rouse Avenue court acquits Brij Bhushan Sharan Singh and Vinod Tomar in the case https://t.co/ewuhyHvoS4
— ANI (@ANI) August 3, 2026
দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে নেমেছিলেন মহিলা কুস্তিগীররা। তার ভিত্তিতেই দিল্লি পুলিশের রুজু করা এফআইআরের ভিত্তিতে এই মামলা। WFI-এর প্রধান থাকাকালীন ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ২০২৩ সালের ১৫ জুন ১৫০০ পাতার চার্জশিট ফাইল করেছিল দিল্লি পুলিশ। ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময় যৌন হয়রানির যে অভিযোগ ভারতের ও বিদেশের মহিলা কুস্তিগীররা তুলেছিলেন সিংহয়ের বিরুদ্ধে, তার প্রেক্ষিতে অভিযুক্ত বিচারের মুখোমুখি হন।
এই ঘটনার পর বিরোধী পক্ষের তীব্র সমালোচনার মুখে এবং জনমানসে নেতিবাচক ভাবমূর্তির আশঙ্কায়, ২০২৪ সালে উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ লোকসভা আসনটি ধরে রাখার জন্য ব্রিজভূষণকে দলের টিকিট দেওয়া হয়নি। এর পরিবর্তে বিজেপি তাঁর ছেলে করণ ভূষণ সিংকে প্রার্থী করে এবং তিনি ওই আসনে জয়ী হন। আজ মামলা থেকে খালাস পাওয়ার পর ব্রিজভূষণ বলেন, “আমি কেবল খালাসই পাইনি, বরং সসম্মানে খালাস পেয়েছি… সংগ্রাম মানুষকে পরিশীলিত করে… আমার বিপক্ষে যারা আছেন, তাঁদের উদ্দেশে আমার কিছুই বলার নেই।”
#WATCH | Delhi | After being acquitted by Rouse Avenue Court in the women wrestlers alleged sexual harassment case, Brij Bhushan Sharan Singh says, “I have not been acquitted. I have been acquitted with honour… Struggle brings refinement… I have nothing to say to those… pic.twitter.com/iMKySlfETo
— ANI (@ANI) August 3, 2026
এ প্রসঙ্গে তাঁর পুত্র ও বিজেপি সাংসদ করণ ভূষণ সিংহ বলেন, “আমি আদালতকে ধন্যবাদ জানাতে চাই। এটি সত্য, তরুণ কুস্তিগীর এবং কাইসারগঞ্জের জয়। আজ আমরা দেশের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। সেই সময় যেসব পক্ষ আমার বাবার বিরুদ্ধে কথা বলেছিল, তারা কি এখন এগিয়ে এসে বলবে যে তাঁর সঙ্গে যা ঘটেছিল তা অন্যায় ছিল?”
#WATCH | On his father & former WFI chief Brij Bhushan Sharan Singh’s acquittal in women wrestlers alleged sexual harassment case, BJP MP Karan Bhushan Singh says, “I would like to thank the court. This is the victory of truth, young wrestlers, and Kaiserganj. Today, we are… pic.twitter.com/4BFfGYRHPH
— ANI (@ANI) August 3, 2026