পাভেলের পরিচালনায় সদ্য মুক্তি পেয়েছে, ‘ডাক্তারকাকু’ ছবিটি। এই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋদ্ধি সেন (Riddhi Sen)। ছবিটির প্রযোজনায় এনা সাহা (Ena Saha)।

তবে কেবল পরিচালনা নয়, এই সিনেমায় পরিচালনার পাশাপাশি, অভিনয়ও করেছেন পাভেল। নবাগতা অভিনেত্রী, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ইতিমধ্যেই সেই জুটি প্রশংসিত হচ্ছে।

সিনেমায় বাবা ছেলের ভূমিকায় দেখা গিয়েছে, প্রসেনজিৎ আর ঋদ্ধিকে। ২ প্রজন্মের টানাপোড়েন এবং চিকিৎসক হিসেবে নীতিবোধ থাকা এক চিকিৎসকের গল্পই বলা হয়েছে এই সিনেমায়।

পাভেল জানিয়েছেন, এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত তাঁর সম্পূর্ণ নিজস্ব। তবে ঝুঁকিও নিতে হয়েছে তাঁকে। ২ দক্ষ অভিনেতার সঙ্গে পর্দায় তাল মেলানো সহজ ছিল না। তবে পাভেল জানিয়েছেন, দর্শকদের উচ্ছ্বাস দেখে তাঁর মনে হচ্ছে, তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এই সিনেমার শ্যুটিংয়ে দারুণ সব ঘটনার গল্প শুনিয়েছেন পাভেল। এই সিনেমার হাত ধরেই, রুপোলি পর্দায় পা রেখেছেন,শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়। তিনি ভরতনাট্যম শিল্পী। তবে এই ছবির জন্য তাঁকে কত্থক নাচ শিখতে হয়েছে।

পাভেল জানিয়েছেন, সুলগ্না শ্যুটিংয়ের প্রথম দিন, কত্থকের স্টেপস করতে গিয়ে, মাথা ঘুরে দেওয়ালে ধাক্কা খেয়েছিলেন। সুলগ্নার নাচের দৃশ্য ক্যামেরাবন্দি হচ্ছিল সেই সময়ে। শ্যুটিং করতে করতেই মাথা ঘুরে গিয়ে দেওয়ালে ধাক্কা খান শ্রীলগ্না।

পাভেল আরও গল্প শুনিয়েছেন যে, শটের মধ্যে একটি মাছ কাটতে হয়েছিল তাঁকে। বড় মাছ বলে শ্রীলগ্নার ভয় ছিল, তিনি হাত কেটে ফেলবেন কি না। কিন্তু পাভেল দক্ষতার সঙ্গে মাছ কাটেন এবং শটটি দেন বলে, অবাক হয়ে যান শ্রীলগ্না।

পাভেল আরও জানান, এই সিনেমা মুক্তি পাওয়ার পরে তিনি একের পর এক অভিনয়ের অফার পাচ্ছেন। পাভেল ঠিক করেছেন, পরিচালকের পাশাপাশি, অভিনয়েও মন দেবেন এবার।

পাভেল জানিয়েছেন, তিনি যখন দর্শকদের সঙ্গে দেখা করতে হলে গিয়েছিলেন, তখন দর্শকদের উচ্ছ্বাস দেখে তিনি আপ্লুত। অনেকেরই সিনেমা দেখে চোখে জল, পাভেলকে দেখেই নাকি চোখ মুছে ফের হেসেছেন তাঁরা। ছবির সাফল্যে খুশি হয়েছেন প্রযোজক এনা সাহাও।

প্রসঙ্গত, এই সিনেমায় প্রযোজনার পাশাপাশি, অভিনয় ও করেছেন এনা সাহা। ঋদ্ধির সঙ্গে জুটি হিসেবে দেখা গিয়েছে তাঁকে।
Published at : 24 Sep 2026 02:07 PM (IST)