কলকাতা: সোনা ও রুপোর দাম বৃদ্ধি নিয়ে মধ্যবিত্তের চিন্তার অন্ত থাকে না। আর এবার দাম কমে গেল এই দুই ধাতুর। সোনার দাম প্রতি ১০ গ্রামে দাম কমেছে প্রায় ৩৫০ টাকা। প্রতি কেজিতে ১ হাজার টাকার বেশি দাম কমেছে রুপোরও। আজ এই দুই ধাতুর দাম কত হল জানেন কি?
২৪ ক্যারেট সোনার দাম
স্বর্ণ ব্যবসায়ী বা বিনিয়োগকারীরা সাধারণত এই সোনা কিনে থাকে। এবার প্রতি গ্রামে ৩৫ টাকা করে দাম কমল এই ধাতুর। অর্থাৎ, প্রতি ১০ গ্রামে এই ধাতুর দাম কমেছে ৩৫০ টাকা করে। আজ ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৪ হাজার ১৬০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
সোনার গয়না তৈরিতে ব্যবহার করা হয় ২২ ক্যারেট সোনা। এই সোনার দামও কমে গিয়েছে বেশ খানিকটা। প্রতি গ্রাম এই সোনার দাম কমেছে ৩৫ টাকা। প্রতি গ্রাম এই সোনার দাম হিয়েছে ১৩ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ, আজ কেউ সোনা কিনতে গেলে প্রতি ১০ গ্রামের এই সোনা কিনতে গেলে তাঁকে খরচ করতে হবে ১ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা।
তবে, আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে তিনি গতকালের তুলনায় প্রতি গ্রামে ৩২ টাকা কম পাবেন। আজ প্রতি গ্রামে তিনি পাবেন ১২ হাজার ৮৮৫ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
দাম কমে গিয়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রাম এই সোনার দাম হয়েছে ১১ হাজার ৪৫ টাকা। এই দাম গতকালের তুলনায় প্রতি গ্রামে ২৫ টাকা কম।
রুপোর দাম
একই সঙ্গে দাম কমে গিয়েছে রুপোরও। এই মূল্যবান ধাতুর দাম আজ এক ধাক্কায় কমে গিয়েছে ১ হাজার ১৩৪ টাকা। আজ প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ২১ হাজার ৬৬৭ টাকা।
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।