কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য। সমস্ত দফতরকে শূন্যপদের রিপোর্ট জমার নির্দেশ অর্থ দফতরের। ৩ জুনের মধ্যে সমস্ত সরকারি বিভাগের কাছে খালি পদের সুনির্দিষ্ট খতিয়ান তলব অর্থ দফতরের। রাজ্যের বহু দফতরেই বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য হয়ে পড়ে রয়েছে। অতিরিক্ত প্রধান সচিব, প্রধান সচিব এবং সচিবদের উদ্দেশে পাঠানো এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের বহু দফতরেই বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য হয়ে পড়ে রয়েছে। প্রশাসনিক যন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং কাজের দক্ষতা বাড়াতে এই পদগুলি দ্রুত পূরণ করা প্রয়োজন। সেই কারণেই বর্তমান শূন্যপদের পরিস্থিতি খতিয়ে দেখতে এই সামগ্রিক পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্য়োতি তিওয়ারি এক্স পোস্টে লিখেছেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেই প্রতিশ্রুতি পূরণের দিকেই এগিয়ে চলেছে।