Last Updated:
Suvendu Adhikari Dibyendu Adhikari: মুখ্যমন্ত্রীর বাড়ির লোকের সঙ্গে ছবি তুললে বাড়তি সুবিধা পাওয়া যাবে না। সমর্থকদের কড়া বার্তা দিব্যেন্দু অধিকারীর।
নন্দীগ্রাম: মুখ্যমন্ত্রীর বাড়ির লোকের সঙ্গে ছবি তুললে বাড়িতে সুবিধা পাওয়া যাবে না। সমর্থকদের কড়া বার্তা দিব্যেন্দু অধিকারীর। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মত। অনেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা তাঁর বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হয়েছেন। এই ছবি তোলা নিয়ে এবার কড়া বার্তা দিল দিব্যেন্দু অধিকারী।
নন্দীগ্রাম থেকে বার্তা দিলেন দিব্যেন্দু অধিকারী। নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি ২০২১ সালে ভোটের ফলাফলের পর রাজনৈতিক অশান্তিতে মারা গিয়েছেন বলে অভিযোগ। তারই স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিব্যেন্দু অধিকারী-সহ বিজেপির নেতাকর্মীরা। আর সেখান থেকেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি। সমর্থকদেরও বড় বার্তা দেন তিনি।
দিব্যেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য বা তার ভাই হিসেবে আমার সঙ্গে কেউ ছবি তুলে গিয়ে কোনও অন্যায় কাজ করলে বাড়তি সুবিধা পাওয়া যাবে না। আমিও তাকে সাহায্য করব না। ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে তাঁর শাস্তি হবে। আমাদের রাজ্য সভাপতি থেকে সবাই বলেছেন কোনও দলীয় নেতাকর্মী অথবা বিধায়ক যদি অন্যায় করে তাঁরও রেহাই নেই। রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা লাগু রয়েছে, আর সেই অনুযায়ী প্রত্যেকের যথাযথ বিচার হবে।”
প্রসঙ্গত দেখা যায় দলীয় নেতা মন্ত্রী এবং সাংসদ বিধায়কদের সঙ্গে ছবি তুলে অনেক সমর্থক অনেক অনৈতিক কাজকর্ম করে বেড়ায়। এ রাজ্যে তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। কিন্তু বর্তমান শাসক দল এ বিষয়ে প্রথম থেকেই তা কড়া হাতে দমন করতে চায়। নন্দীগ্রামের মাটি থেকে সেই বার্তা দিল এগরার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।
সৈকত শী
Kolkata,West Bengal
May 14, 2026 11:51 PM IST