৭৬ দিনের মাথায় ফল প্রকাশ হল উচ্চমাধ্যমিকের। পূর্ব মেদিনীপুর জেলা উচ্চমাধ্যমিকে পাশের হারের নিরিখে অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে। প্রতিবার মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলে দেখা যায় পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলা থেকে অনেকটা এগিয়ে থাকে। সেই ধারাবাহিকতা বজায় থাকল ২০২৬ এর উচ্চ মাধ্যমিকের ফলাফলে। এই জেলা উচ্চ মাধ্যমিকের পাশের হারে নিরিখে প্রথম। এর পাশাপাশি এই জেলা থেকে চারজন মেধাবী ছাত্র রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান পেয়েছে। তমলুক হাই স্কুল থেকে রাজ্যের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করেছে স্বর্ণাভ খাটুয়া।