আজ গণেশ চতুর্থী। সাধারণ মানুষের পাশাপাশি, এদিন গণপতি আরাধনা করল টলিউডের তারকারাও। এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)-তে রইল তারই কিছু ঝলক।

নিজের বাড়িতেই গণপতি আরাধনায় মগ্ন দেব। বাবা ও বোনের সঙ্গে ছবি শেয়ার করে নিলেন তারকা। ছোটপর্দা এবং বড়পর্দার জোড়া দায়িত্ব সামলালেও, এদিন দেব এক্কেবারে ‘ফ্যামিলি ম্যান’।

আগামী পুজোয় মুক্তি পাচ্ছে, দেব-শুভশ্রী জুটির নতুন সিনেমা, ‘দেশু৭’ (DeSu7)। অন্য়দিকে ছোটপর্দায় ‘দাদাগিরি’-র সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন দেব। ছোটপর্দায় জনপ্রিয়তাও পেয়েছে দেবের সঞ্চালনা

নিজের বাড়িতে গণেশ আরাধনায় ব্যস্ত যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা।

হলুদ কুর্তায় সেজেছিলেন যশ, গোলাপি সালোয়ার কামিজে সেজেছিলেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় সবাই তাঁদের ছবিতে ভালবাসা জানিয়েছেন।

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, বাড়ির গণেশ পুজোয় শুভশ্রী এবং রাজ। সঙ্গে একরত্তি কন্যা ইয়ালিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ছবি। গুঞ্জন ছড়িয়েছিল, আলাদা থাকছেন রাজ এবং শুভশ্রী।

বাড়ির পুজোয় ব্যস্ত জিৎ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জিতের বাড়ির পুজোর এই ছবি।

গণেশ আরাধনায় ব্যস্ত অভিনেত্রী দর্শনা বণিক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন এই ছবি।

দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় বাড়ির গণেশ পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। ঘরোয়া পুজোর ছবি দেখে দিতিপ্রিয়াকে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা।

দিতিপ্রিয়া এই মুহূর্তে নতুন করে কোনও কাজ হাতে নেননি। অনুরাগীরাও অপেক্ষা করছেন নতুন কাজে, নতুন চরিত্রে তাঁকে দেখার জন্য
Published at : 14 Sep 2026 09:42 PM (IST)