Last Updated:
শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রীদের ভিড় সামাল দিতে, উত্তর-পূর্ব সীমান্ত রেল কাটিহার ও মনিহারীর মধ্যে স্পেশাল ট্রেন পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কাটিহার ডিভিশনের অন্তর্গত কাটিহার ও মনিহারীর মধ্যে স্পেশাল ট্রেন পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। স্পেশাল ট্রেনগুলি বার্ষিক শ্রাবণী মেলায় আগমন ঘটা হাজার হাজার ভক্ত, তীর্থযাত্রী এবং ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য চালানোর ব্যবস্থা করা হয়েছে।
স্পেশাল ট্রেনের প্রথম জোড়া, ট্রেন নং. ০৭৫৪০/০৭৫৩৯ (কাটিহার – মনিহারী – কাটিহার) শ্রাবণী মেলা স্পেশাল, প্রত্যেক দিক থেকে ২২টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নং. ০৭৫৪০, ২৫ জুলাই থেকে ২৩ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার ১৯:০০ ঘন্টায় কাটিহার থেকে রওনা দিয়ে ১৯:৪৫ ঘন্টায় মনিহারী পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৭৫৩৯, ২৬ জুলাই থেকে ২৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রত্যেক বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ও সোমবার ০৩:৩০ ঘন্টায় মনিহারী থেকে রওনা দিয়ে ০৪:১৫ ঘন্টায় কাটিহার পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটির মনসাহী ও মাহিয়ারপুরে স্টপেজ থাকবে।
অতিরিক্তভাবে, ট্রেন নং. ০৭৫৪২/০৭৫৪১ (কাটিহার – মনিহারী – কাটিহার) শ্রাবণী মেলা স্পেশাল, প্রত্যেক দিক থেকে ৪টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নং. ০৭৫৪২, ২৭ জুলাই থেকে ২০ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রতি সোমবার ও বৃহস্পতিবার ২০:৩০ ঘন্টায় কাটিহার থেকে রওনা দিয়ে ২১:১৫ ঘন্টায় মনিহারী পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৭৫৪১, ২৮ জুলাই থেকে ২১ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার ৫:১৫ ঘন্টায় মনিহারী থেকে রওনা দিয়ে ৬:০০ ঘন্টায় কাটিহার পৌঁছাবে। যাত্রাপথে যাত্রাপথে মাহিয়ারপুর ও মনসাহীতে স্টপেজ থাকবে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, উপরোক্ত স্পেশাল ট্রেনগুলি চালানোর লক্ষ্য হলো শ্রাবণী মেলার সময় ভক্তদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং ভিড় বা যানজট কম করা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রার চাহিদা অনুযায়ী ট্রেন পরিষেবা বৃদ্ধির মাধ্যমে তীর্থযাত্রী ও যাত্রীদের সুরক্ষিত ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 24, 2026 11:59 AM IST
