মুম্বই : মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। জানা গিয়েছে, এইসব জায়গায় সঙ্গে যোগ রয়েছে বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিং, তাঁর শ্বশুর বসু ভগনানি – যিনি একজন ছবির প্রযোজক এবং প্যানোরমা স্টুডিওর। মুম্বইয়ের আয়কর বিভাগ মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে বলে খবর। সেই তালিকায় এমন কয়েকটি জায়গা রয়েছে, যার সঙ্গে রকুল প্রীত সিং, তাঁর প্রযোজক শ্বশুর এবং প্যানোরমা স্টুডিওর সরাসরি যোগ রয়েছে বলে জানা গিয়েছে।
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
কিন্তু কেন একসঙ্গে এতগুলি জায়গায় তল্লাশি চালিয়েছে মুম্বই আয়কর বিভাগ
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
আয়কর বিভাগের তদন্তকারী আধিকারিকদের অনুমান, এই ১২টি সংস্থার মাধ্যমে তহবিল তছরুপ করা হয়েছে। সিনেমা প্রযোজনা করার আড়ালে তহবিল বিদেশে পাচার করা হয়েছে বলেও অনুমান করছেন আয়কর বিভাগের আধিকারিকরা। আর সেই কারণেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সে ১২টি জায়গায় মুম্বইয়ের আয়কর বিভাগ হানা দিয়েছে, সেখানে গিয়ে আধিকারিকরা তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন ধরনের নথি খতিয়ে দেখেছেন। ভালভাবে খুঁটিয়ে দেখা হয়েছে ওইসব সংস্থার আর্থিক রেকর্ড। কোথায় কোথায় কত টাকার লেনদেন হয়েছে, তাও খতিয়ে দেখছেন আয়কর বিভাগের আধিকারিকরা।
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
গত বছর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর মাসে মুম্বই পুলিশ অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের ভাই অমন প্রীত সিংয়ের খোঁজ শুরু করেছিল। একটি মাদক মামলায় খোঁজ করা হয়েছিল রকুল প্রীতের ভাইকে। Drug Law Enforcement (EAGLE) Force- এর Elite Action Group এবং মুম্বই West Zone- এর পুলিশ একযোগে গত ১৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল। অভিযোগ উঠেছিল এরাই মাদক পাচারকারী। ৪৩ গ্রাম কোকেন এবং ১১.৫ গ্রাম MDMA বাজেয়াপ্ত করা হয় ধৃত ২ ব্যবসায়ীর কাছ থেকে। পুলিশ সূত্রে জানা যায় যে, তারা সন্দেহ করছিল যে, অমন প্রীত সিং অন্তত ৫ বার এই ২ মাদক পাচারকারীর থেকে মাদক কিনেছিলেন।