Last Updated:
এবার বিশ্বকবির সৃষ্টি নিয়ে তৈরি হতে চলা এই অভিনব চলচ্চিত্রকে সেলুলয়েডে চাক্ষুষ করার অপেক্ষায় রয়েছেন আপামর বাঙালি থেকে গোটা বিশ্ববাসী।
কলকাতা: রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে কিছু করা মানেই গঙ্গাজলে গঙ্গা পূজা। তবুও বাঙালি বারবার রবি ঠাকুরের কাজ নিয়ে নানা সৃজনশীল পরীক্ষা নিরীক্ষা করেই চলেছে। বিশ্বকবিকে আরও একবার নতুনভাবে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাইছেন এক প্রবাসী বাঙালি মনোজিৎ দে। সুদূর সিঙ্গাপুরে বসেই পরিকল্পনা করেছেন ‘দ্য টেগর ট্রিলজি’র। ২২ শ্রাবণ কবিগুরুর শান্তিনিকেতন থেকে শুরু হল সেই প্রকল্পের পথচলা।’দ্য টেগোর ট্রিলজি’ সিঙ্গাপুরের ‘বিয়ন্ড বাউন্ডারিজ ক্রিয়েটিভ প্রাইভেট লিমিটেড’-এর উদ্যোগে নির্মিত হচ্ছে। প্রকল্পটির সৃজনশীল নেতৃত্বে রয়েছেন পরিচালক অরিন্দম দে এবং প্রযোজক হিসেবে রয়েছেন ডঃ মনোজিৎ সেন। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও বহু বিশিষ্ট সৃজনশীল ব্যক্তিত্ব, যেমন বিক্রম ঘোষ। প্রকল্পটির ভিজ্যুয়াল ইন্টারপ্রিটার হিসাবে থাকছেন বিখ্যাত চিত্রশিল্পী হিরণ মিত্র।
