ইসলামাবাদ : পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে আসিম মুনির। সে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল জামিয়াত উলেমা-ই-ইসলাম (JUI-F) -এর প্রধান মৌলানা ফজলুর রহমান চ্যালেঞ্জ জানিয়েছেন ফিল্ড মার্শালকে। তিনি মুনিরের উদ্দেশে বলেছেন, “যদি রাজনীতি করতে চান, তাহলে ইউনিফর্ম খুলে আসুন; ভোটে নামুন, তাহলেই স্পষ্ট হয়ে যাবে কত ভোট পান।” মৌলানা ফজলুর রহমান পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। যিনি ফিল্ড মার্শাল আসিম মুনিরের রাজনীতিতে আধিপত্য বিস্তার এবং পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর অত্যধিক প্রভাবকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন।